নজরবন্দি ব্যুরোঃ প্রতি পয়েন্টে শাহ্’কে জবাব ব্রাত্যর। ইঞ্চি জায়গাও ছাড়ছেন না কেউ কাউকে। একজন কটাক্ষ করছেন তো পরের জন উত্তর দিচ্ছেন কয়েক ঘন্টার ব্যবধানেই। এই মন্তব্য পাল্টা মন্তব্য নিয়েই কার্যত সরগরম বাংলা। এই মুহুর্তে বাংলায় মমতা সরকারের বদল আনতে দিল্লি থেকে দফায় দফায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। আবার আসবেন বলে জানিয়েওছেন আগে ভাগেই। গতকাল নামখানায় সভা করেন অমিত শাহ্, সাগরের জলে পা চুবিয়ে তালিকা দেন বাংলায় ক্ষমতায় এলে ঠিক কী কী করবে বিজেপি। তাঁর মধ্যে সপ্তম বেতন কমিশন থেকে সরাকিব চাকরিতে মেয়েদের ৩৩ শতাংশ চাকুরি দেওয়ার কথাও বলেন। কয়েক ঘন্টার ব্যবধানেই পৈলান থেকে জবাব ছুঁড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দল।
আরও পড়ুনঃ বয়সের কারণে হাঁটেন না মিছিলে, তবে দীপঙ্করের রোল মডেল মমতাই।


তৃণমূলের হয়ে বৈঠকে শাহের কালকে করা দবী এবং প্রতিশ্রুতিকে কার্যত উড়িয়ে দিয়েছেন ব্রাত্য বসু। যেখানে আমিত শাহ্ রাজ্যে ক্ষমতায় এসে সপ্তম বেতন কমিশ্ন এবং নারী শিক্ষার কথা বলেছিলেন, তার উত্তরে ব্রাত্য বসু পয়েন্ট ধরে তুলনা করেন গুজরাটের সঙ্গে। গুজরাট গত ১০ বছরে মূল বাজেটের ২ শতাংশ খরচ করে শিক্ষার জন্য,স্বাস্থ্যের জন্য ০.৮ শতাংশ। সেখানে বাংলায় ক্ষমতায় এলে কী হতে পারে সেই প্রশ্নই তোলেন তিনি।
প্রসঙ্গে ব্রাত্য বসু এও জানান বিজেপি ২০১৯ এর ইস্তেহারে নারীকল্যাণ এবং নারী সুরক্ষা নিয়ে বিল আনার কথা বলেছিল, সেই বিল এখনও তৈরি হছহেই, আসছেনা কেবল জনসমক্ষে। বেটি বাঞ্ছাও বেটি পড়াও প্রকল্প্রে বিজ্ঞাপনের জন্যই খরছ হয়েছে ৪০০ কটি টাকা , সেখানে ২০২১ এর বাজেটে কন অর্থ বরাদ্দ করা হয়নি। এর পাশাপাশি স্বাস্থ্য সাথী এবং আয়ুস্মান ভারতের তুলনাও করেন তিনি। কেন্দ্র যেখানে দাবী করে আয়ুস্মান ভারত সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্যে দেশের প্রথম পদক্ষেপ, সেখানে ব্রাত্য বাবু মমতা সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনা টেনে বলেন বাংলা আজ যা করে ভারত কাল তা ভাবে। তুলে আনেন কৃষক আন্দোলন এবং কৃষকদের অবস্থানের প্রসঙ্গ।
প্রতি পয়েন্টে শাহ্’কে জবাব ব্রাত্যর। গতকালই শাহের সফর প্রসঙ্গে পৈলান থেকেই মুখ্যমন্ত্রী জনিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখে যান, বাংলায় এবং সাগর পাড়ের জন্য কী কী করা হয়েছে। এই নিয়েও এইদিন বলেন ব্রাত্য বসু। গুজরাটের সঙ্গে বাংলার তুলনা করে তিনি দেখিয়ে দেন গুজরাট হল প্রদীপের নীচের অন্ধকার। এবং গতকাল নামখানায় অমিত শাহ্ যে নারী সুরক্ষা থেকে মৎস্যজীবীদের নিয়ে একাধিক পরিকপনার তালিকা দিয়ে গেছেন সেসব অবান্তর ভাবনার কথা শুনে তনি জানিয়েছেন তাঁর সেসব শুনে শুধুই গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোঁদড় বাহাদুরের কথা মনে পড়ে। যে সুধুই অবান্তর কথা বলে বেশি বে









