দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে রাস্তায় নেমে আন্দোলন করছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (Upper Primary Aspirents)। কিন্তু কবে যে নিয়োগ হবে তা নিয়ে এখনও যেন ধোঁয়াশা থেকে যাচ্ছে। গত বছর ডিসেম্বরেই চাকরিপ্রার্থীদের সঙ্গে বার দুয়েক বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আর এবার তিনি সাফ জানিয়ে দিলেন, আইনি জট কাটার ১ সপ্তাহের মধ্যে নিয়োগের ব্যবস্থা করবে রাজ্য সরকার।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ED, দ্রুত NIA তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তর


ডিসেম্বরের বৈঠকের পর চাকরিপ্রার্থীদের বক্তব্য ছিল, ১লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত জট কাটাতে হবে। সে সময়ও ব্রাত্য বসু (Bratya Basu) বলেছিলেন, যেহেতু বিষয়টি আদালতের অধীনস্থ তাই সরাসরি তারিখ বলা সম্ভব না। নতুন বছর পড়তেই গত বৃহস্পতিবার ফের রাস্তায় নামেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (Upper Primary Aspirents)। তখন ফের একবার শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় নিয়োগের জটিলতা কবে কাটবে।

সেই প্রশ্নের জবাবে ব্রাত্য বসু (Bratya Basu) জানান, “পুরোটাই তো আদালতে আটকে আছে। আমরা কী করতে পারি! বিভিন্ন পর্ষদের আইনজীবীরা আদালতে আবেদন করছেন। যেদিন জট ছাড়াতে পারব, তার সাত দিনের মধ্যে আমরা নিয়োগ দেব।”



আইনি জট কাটার ১ সপ্তাহের মধ্যে নিয়োগ! চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন ব্রাত্য
প্রাইমারি থেকে আপার প্রাইমারি শিক্ষাক্ষেত্রের বিভিন্ন স্তরে আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ১০০০তম দিনে ধর্মতলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন হয়। সেখানে ব্রাত্য বসু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টির সমাধান চান। এখন কবে আইনি জটিলতা কাটিয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ হয় সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।








