JU Student Death: মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বিচার হবেই, নিহত ছাত্রের পরিবারকে আশ্বাস ব্রাত্যর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রত্যাশামতোই বুধবার নদীয়ার বগুলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করল রাজ্য সরকারের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তিন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং যুবনেত্রী সায়নী ঘোষ। সেখানে গিয়ে ব্রাত্য বসু নিহত ছাত্রের পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন।

আরও পড়ুন: ধৃতদের সবার বয়ান এক! সেই রাতে ৪ বার জিবি মিটিং, দেওয়া হয় পুলিশি জেরার মহড়া?

এদিন রাজ্য সরকারের প্রতিনিধি দল নদীয়ায় নিহত পড়ুয়ার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মা কেঁদে ফেলেন। তিনি বলেন, “আমার ছেলেটা যাদবপুরে পড়তে চাইত, বলত মা আমাকে ওখানে ভর্তি করবে তো?”, এরপর মাকে জড়িয়ে ধরে কিছুটা সান্ত্বনা দেন সায়নী ঘোষ। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিবারকে আশ্বস্ত করে বলেন, “মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, দোষীরা কেউ ছাড় পাবে না”।

মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বিচার হবেই, নিহত ছাত্রের পরিবারকে আশ্বাস ব্রাত্যর
মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বিচার হবেই, নিহত ছাত্রের পরিবারকে আশ্বাস ব্রাত্যর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার কথা ছিল ইউজিসি আধিকারিকদের। কিন্তু যাদবপুরের রেজিস্ট্রার জানিয়েছেন, কর্তৃপক্ষের দেওয়া রিপোর্টে ‘সন্তুষ্ট’ ইউজিসি। তাই আজ ক্যাম্পাস প্রদর্শনে আসছেন না তাঁরা। এদিকে আবার ছাত্রমৃত্যুর ঘটনায় মোট ৯ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি এবং পর্যাপ্ত আলোর দাবিতে আদালতে মামলা দায়ের করেছে শাসক দল তৃণমূল। প্রাক্তনীদের অনেকে এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন বলে সূত্রের খবর।

মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বিচার হবেই, নিহত ছাত্রের পরিবারকে আশ্বাস ব্রাত্যর

মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বিচার হবেই, নিহত ছাত্রের পরিবারকে আশ্বাস ব্রাত্যর

মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বিচার হবেই, নিহত ছাত্রের পরিবারকে আশ্বাস ব্রাত্যর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর