CVBose-Bratya: যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্য রাজ্যপাল সংঘাত কোনও নতুন বিষয় নয়। দিনের পর দিন তা যেন আরও তীব্র রূপ ধারণ করছে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যর অভিযোগ, কোন আইনের বলে একজন আচার্য উপাচার্যের পদ সামলাতে পারেন?

আরও পড়ুন: রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার, জুড়ল একাধিক নতুন পরিষেবা, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টার সময় রাজভবনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, রাজ্যে বর্তমানে ১৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। রাজ্যের যে সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, সেখানে আচার্য তথা রাজ্যপাল তাঁর নিজ ক্ষমতাবলে অন্তবর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করবেন। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “বাংলা প্রবাদকে তিনি মান্যতা দিলেন। যাহা চালভাজা, তাহাই মুড়ি। যিনি আচার্য, তিনিই উপাচার্য। আমি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যিনি আচার্য, তিনিই আবার উপাচার্য। কোন আইনের বলে এটা করলেন, আমার মাথায় ঢুকছে না। আমরা আইনি পদক্ষেপ করব বলে ভাবছি।”

যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর
যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর

যদিও রাজভবনের তরফে বলা হয়েছে, যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নানা ধরনের অসুবিধায় পড়ছেন, উপাচার্য হিসাবে রাজ্যপাল তা দ্রুত সমাধান করার বন্দোবস্ত করবেন। রাজ্যের যে সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, সেখানে আচার্য তথা রাজ্যপাল তাঁর নিজ ক্ষমতাবলে অন্তবর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করবেন। যাতে বিভিন্ন শংসাপত্র, নথি ও অন্যান্য সুবিধা পেতে ছাত্রছাত্রীদের কোনও সমস্যা না হয়। সেই বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে দেওয়া হয়, ছাত্রছাত্রীরা চাইলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন।

যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর

যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর

ব্রাত্য বসু আরও বলেছেন, ‘‘আমাদের রাজ্যের পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। উনি যা যা করছেন, মুখ্যমন্ত্রী, শিক্ষা দফতর কিচ্ছু জানে না।’’

যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর
যিনি আচার্য তিনিই আবার উপাচার্য! বোসকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি ব্রাত্যর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত