আরজি করের ঘটনার মাঝেই বাড়ল সিভিক ভলান্টিয়ারদের বোনাস, জারি বিজ্ঞপ্তি

২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের অর্থ ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করা হল। গত বছরের তুলনায় এবার বাড়ল বোনাস। দুর্গাপুজোর কয়েক মাস আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর। বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করল নবান্ন। আরজি করের ঘটনার মাঝে মূল অভিযুক্তের তালিকায় উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের নাম। কলকাতা পুলিশের পর এবার সে সিবিআই হেফাজতে। চলছে তোলপাড়।

এরইমধ্যে পুজোর ঠিক আগেই বড় সুখবর শোনাল নবান্ন। শুধু সিভিকরাই নন, একই সুবিধা পেতে চলেছেন ভিলেজ পুলিশরাও। মার্চ মাসেই রাজ্যের অর্থ দফতর জানিয়ে দিয়েছিল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে।নবান্ন সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের অর্থ ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা হয়েছে।বুধবার সেই বোনাস বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সিভিক ভলান্টিয়ারদে জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশের সময় জানিয়েছিলেন, আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলান্টিয়ার এবার তার থেকে ১ হাজার টাকা বেশি পাবেন। তার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর