নজরবন্দি ব্যুরোঃ পাঁচ বছর আগে ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতসকালে হঠাৎ এক খারাপ খবর সকলের সামনে আসে। সেদিন সকাল না হতে হতেই সামনে আসা বলিউডের নব্বই দশকের ডিভা শ্রীদেবী আর বেঁচে নেই। বাথরুমের টাবে ডুবে তার মৃত্যু হয়েছিল এমনটাই সামনে এসেছিল। যদিও এই ঘটনা কেউ বিশ্বাস করতে পারেননি।
আরও পড়ুনঃ টলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ডিভোর্স হতে চলেছে অনির্বাণ-মধুরিমার!


স্বপ্ন সুন্দরীর এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারেননি। ৫৪ বছর বয়সে মারা গিয়েছিলেন অভিনেত্রী। স্বামী বনি কাপুরের সাথে দুবাইয়ের একটি সাত তারা হোটেলে ছিলেন সেই সময় শ্রীদেবী। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে অনেকের ধারনা এটা নাকি মৃত্যু নয়। তার স্বামী বনি কাপুরই নাকি তাকে খুন করেছিলেন।

তবে এই ঘটনার কোন প্রমান পাওয়া যায়নি। তখন বনি কাপুর সেই ঘটনার সম্পর্কে মুখ না খুললেন। এবার এক সাক্ষাৎকারে সামনে আনলেন বেশ কিছু তথ্য। বনি কাপুর জানান, তার স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক নাহলেও এটি খুন নয় একটি দুর্ঘটনা। এই স্বপ্ন সুন্দরী নাকি নিজেকে সুন্দর দেখানোর জন্য প্রায়শই উপোষ করতেন ঠিক সেই কারনেই তিনি মাথা ঘুরে পরে যান। এমনকি তার ডাক্তারাও নাকি জানিয়েছিলেন রক্তচাপ কমে গিয়ে তিনি জলে পরে যান এবং জ্ঞান হারান এবং ঠিক সেই কারনেই জল থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়।
পাঁচ বছর পর সামনে এলো শ্রীদেবীর মৃত্যু রহস্য, কি জানালেন বনি কাপুর



তিনি নাকি এর আগেও বেশকিছু বার সিনেমার শুটিং করার সময় মাথা ঘুরে পরে গিয়েছিলেন বাথরুমে। তবে বারবার শেষ রক্ষা হলেও। লাস্ট বার তাকে বাঁচানো সম্ভব হয়নি।







