নজরবন্দী ব্যুরো: চার বছর পুরনো একটি মামলায় স্বস্তি বলিউডের ভাইজান সলমন খানের। সাংবাদিককে হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলা বৃহস্পতিবার বাতিল করল বোম্বে হাইকোর্ট।
আরও পড়ুন: Samantha: ডিভোর্সের পরে ও আন্তাভা, আইটেম গানে নেচে কি পরিস্থিতির স্বীকার হয়েছিলো সামান্থা?


ঘটনাটি ২০১৯ সালের। সাংবাদিক অশোক পাণ্ডের অভিযোগ, সলমন খান মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন। তাঁকে দেখে কয়েকজন সাংবাদিক ফটো তুলতে শুরু করেন। সেই সময়েই অভিনেতা আচমকাই এসে অভিযোগকারীর ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন। এমনকি সলমন ও তাঁর দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে হুমকি দেওয়া এবং হেনস্থার অভিযোগ উঠেছে।
সাংবাদিককে হেনস্থার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে, ৪ বছর পুরনো মামলায় স্বস্তি

এরপর ওই সাংবাদিক অভিযোগ দায়ের করেন। বোম্বে হাইকোর্ট জানায় , অভিযোগকারীর দায়ের কড়া প্রথম অভিযোগে কেবল ফোন কেড়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া অভিযোগে তিনি হেনস্থার কথা উল্লেখ করেছেন। এ নিয়ে বিচারপতি ভর্ৎসনা করে বলেছিলেন, ‘আপনি কি দু মাস পর বুঝতে পারলেন যে আপনার সঙ্গে হেনস্থা করা হয়েছে।’ বিভিন্ন শুনানির পর অবশেষে সলমন খান এবং তাঁর দেহরক্ষীকে রেহাই দিল হাইকোর্ট। সুতরাং এই মামলায় অভিনেতাকে আর আন্ধেরি আদালতে হাজিরা দিতে হবে না।







