নজরবন্দি ব্যুরোঃ বাঁকুড়ায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণ, জখম ৪। হাতে আর ১২ ঘন্টা, তার পরেই বাংলায় শুরু হচ্ছে ২১ এর নির্বাচন। কড়া পাহারায় নির্বাচন করতে বাংলায় এসেছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কয়েক মাস ধরে প্রতিটি এলাকায় রুট মার্চ করে তারা কার্যত বুঝে নিয়েছেন এলাকার হাল চাল। তবুও কমছে না সন্ত্রাস। এতদিন ধরে প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল বিজেপি সব দলের কর্মী সমর্থকেরা। সেই আবহাওয়া কিছুটা কমলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষনীয় কর্মী সমর্থকদের মৃত্যু। দিনহাটা থেকে শান্তিপুর বা শালবনি, একাধিক স্থানে উদ্ধার হয়েছে দলীয় কর্মীদের দেহ। বর্ধমানে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে খুদে।
আরও পড়ুনঃ আহত আইএসএফ নেতা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


এসবের মধ্যেই আজ বাঁকুড়ার তৃণমূল কার্যালয়ের মধ্যে বোমা বিসস্ফোরণের ঘটনায় আবার একবার উঠে এলো আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, কোতুলপুরের জয়পুরে উত্তরপাড়ে মুরারিগঞ্জে তৃণমূল পার্টি অফিসে বিকেল সাড়ে তিনটে নাগাদ হঠাতই বোমা বিস্ফোরণ ঘটে। পার্টি অফিসে থাকা কর্মীরা জখম হন। ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা অভিযোগ এনেছে তৃনমূলের বিরুদ্ধেই। তাঁদের অভিযোগ, তৃণমূল কার্যালয়ের ভিতরেই বোমা মজুত ছিল। তা ফেটেই এত বড় দুর্ঘটনা। জয়পুরে সিপিএম নেতা মানিক রায়ের অভিযোগ, তৃণমূল পার্টি অফিসের মধ্যেই বোমা বিস্ফোরণ হয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে, ভোটের আগে এখানকার পরিস্থিতি ঠিক কেমন।
বাঁকুড়ায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণ, জখম ৪। ঘটনায় তৃণমূল নেতারা দাবী করছেন একেবারে উল্টো।।তাঁদের বক্তব্য কয়েকজন মিলে কাজ করার সময়ে সিপিএম কর্মী,সমর্থকরাই তাঁদের উপর বোমাবাজি করেছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। আহতদের ভর্তি করা হয়েছে আরামবাগ হাসপাতালে। আজ রাত পোহালেই কাল নির্বাচন। বাঁকুড়ার ৪টি কেন্দ্রেও কাল আছে ভোট। বাকি ৮টি কেন্দ্রে ১ তারিখ। এই পরিস্থিতিতে শাসক দলের পার্টি অফিসেই বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক। তাহলে কী বিরোধীদের যুক্তি সঠিক, প্রাক নির্বাচনী কালে বোমা মজুত করছে দল? নাকি তৃণমূল সুপ্রিমো সহ দলের বাকিদের অভিযোগ, বিরোধীরা তৈরি করছে সন্ত্রাসের বাতাবরণ, তা সঠিক? কাল সকাল প্রথম সাক্ষী হবে বাংলার ২১ এর নির্বাচনের ভোট গ্রহণের।







