কালচিনিতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের মুখে একের পর এক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। শনিবার রাতে তৃণমূল নেতা জ্যোতিষ রাভার বাড়ি লক্ষ করে বোমাবাজি হয়। ঘটনাটি ঘটেছে কালচিনি বিধানসভা এলাকার রাজাভাতখাওয়া গ্রামপঞ্চায়েত এলাকায়। অভিযোগের বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। স্থানীয় সূত্রে খবর, জ্যোতিষ রাভা ওই এলাকার দক্ষিণ-পোরো বসতির বাসিন্দা।

আরও পড়ুনঃ ‘ভোটের ফল বেরনোর পর উনি কন্ডোমের দোকান খুলবেন’! সায়নীকে বেলাগাম আক্রমণ অগ্নিমিত্রার

গত ২৯ মার্চ তাকে গ্রামপঞ্চায়েত এলাকার তৃণমূলের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। জানা গিয়েছে, তার পর থেকেই জ্যোতিষকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল সেখানকার স্থানীয় গেরুয়া শিবিরের নেতৃত্বরা। কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে রাজি হননি। গতকাল ইস্টার স্যাটারডের অনুষ্ঠান ছিল ওই এলাকায়। অনুষ্ঠানে ডিজে বাজছিল। এবং প্রচুর বাজি ফাটছিল। শনিবার সারাদিন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন জ্যোতিষ রাভা। রাতে বাড়ি ফিরে তারাতাড়ি ঘুমিয়ে পরেছিলেন।

সূত্রের খবর, তার কিছুক্ষণ পর থেকেই তার বাড়ি লক্ষ করে চলতে থাকে বোমাবাজি।জ্যোতিষ রাভা বলেন, বাজি আর ডিজের শব্দের কারণে বোমার আওয়াজ বুঝতে পারেননি তিনি। পরে বাইরে বেরিয়ে দেখেন বাড়ির দেওয়ালে বোমার চিহ্ন রয়েছে। এবং চার পাশে ছড়িয়ে রয়েছে বোমার সুতলি-সহ অন্যান্য অংশ। এর পরই কালচিনি থানায় অভিযোগ জানান তিনি।

এই হামলার পিছনে বিজেপির যোগসাজশ থাকার দাবি করেছেন জ্যোতিষ রাভা। স্থানীয় বিজেপি নেতা কৃপাশংকর জয়সওয়ালের দাবি, রাজ্যের অন্যান্য ঘটনার মতো এটাও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই হয়েছে। বিজেপি এই ধরনের কাজ করে না বলেই দাবি ওই বিজেপি নেতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর