নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বিভিন্ন রকম অশান্তি। গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক সংঘর্ষ খুন-ধর্ষণ আর এবার বিস্ফোরণ। ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙা। সূত্রের খবর সোমবার ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে প্রতিবেশীদের।
আরও পড়ুনঃ ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে, রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার


বিস্ফোরণে কেঁপে ওঠে। বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বাড়ির আশেপাশের বেশ কয়েকটি মাটির বাড়ি। জানা যাচ্ছে, যে বাড়ির পাশে ওই বোমা বিস্ফোরণ হয় সেই বাড়ির খুব কাছেই মাটির তলায় পোঁতা ছিল বোমা আর তাতেই এই ঘটনা।
খবরে প্রকাশ বাড়ির ভিত আলগা হয়ে গিয়েছে। এ থেকেই প্রমাণ পাওয়া যায় বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। তবে এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য দুই হাজার ২০২০ সালে মুর্শিদাবাদের ঘটেছিল রাজনৈতিক হিংসা।
মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি।
সেই ঘটনায় যাদের নাম জড়িয়েছিল তাদের মধ্যে এক ব্যক্তির বাড়ির পাশেই সোমবার বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ওই ব্যক্তির বাড়ির পাশেই মজুত করা ছিল বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।









