ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে, রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমেই ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে। ডুবেছে দেনার দায়ে। তার পর শুরু যুদ্ধ। বেড়েছে জ্বালানির দাম। তার প্রভাবে বাজার আগুন। সবজি থেকে চিকেন, মাছ থেকে ভোজ্য তেল— সবেরই দাম আকাশছোঁয়া।

আরও পড়ুনঃ সমাজকে দুটি ভাগে ভাগ করে দেওয়ার আপ্রান চেষ্টা করছে বিরোধীরা, কং সহ বিরোধীদের আক্রমণ নাড্ডার

সোমবার পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার। তাতে জানা গিয়েছে, ২০২১ সালের নভেম্বর থেকে অর্থাৎ লাগাতার ১২ মাস ‘হোলসেল প্রাইস ইন্ডেক্স’ বা পাইকারী মুদ্রাস্ফীতির সূচক রয়েছে দুই অঙ্কে, যা ভারতের মতো অর্থিনীতির জন্য খুবই উদ্বেগের বিষয়।

ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে, রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

গত নভেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১৪.৮৭ শতাংশ। ফেব্রুয়ারিতে তা ছিল ১৩.১১ শতাংশ। ২০২১ সালের মার্চে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৮৯ শতাংশ। এদিকে, সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও মুদ্রাস্ফীতির হারে সেই অর্থে প্রভাব পড়েনি।

ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে, রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে, রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

এদিকে, ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার ছিল ৮.১৯ শতাংশ। মার্চে তা কমে দাঁড়ায় ৮.০৬ শতাংশ। ফেব্রুয়ারিতে শাকসবজির মুদ্রাস্ফীতির হার ছিল ২৬.৯৩ শতাংশ। মার্চে সেই হার কিছুটা কমে হয় ১৯.৮৮।

ভাঁজ বেড়েছে মধ্যবিত্তের কপালে, রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত