সাত দিনের মধ্যে নিয়োগ পাবেন প্রায় ১০ হাজার শিক্ষক, প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ পর্ষদের

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ১ সপ্তাহের মধ্যে এই ৯,৫৩৩ জন নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাথমিকের প্যানেল প্রকাশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়ে দিন দুয়েক আগেই খুশির খবর শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এবার মেধাতালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৭৬৫ হলেও মোট ৯৫৩৩ জনের নাম রয়েছে প্যানেলে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ১ সপ্তাহের মধ্যে এই প্রায় ১০ হাজার জন নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।

আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে রাহুলের গাড়িতে হামলার অভিযোগ অধীরের, পাল্টা বিস্ফোরক মমতা

বুধবার একটি সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। প্রায় পাঁচ বছর পর ২০২২ সালে প্রথমবার প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষা হয়। এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত সেই মামলায় স্থগিতাদেশ তুলে নেওয়ার পর আজ প্রকাশ হল মেধাতালিকা।

primary 20

২০২২ সালে প্রাথমিকে ১২ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। সেখানে শূন্যপদ ছিল ১১,৭৬৫ জনের। সেবারের নির্দেশ ছিল, যারা ডিএলএডে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। কিন্তু সেই মামলার শুনানিতে পর্ষদের নিয়মকেই বহাল রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

cal high 001 2

সাত দিনের মধ্যে নিয়োগ পাবেন প্রায় ১০ হাজার শিক্ষক, প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ পর্ষদের

এরপর আবার ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। কিন্তু ২০২৩ সালের এপ্রিলে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। ফলে, অস্বস্তিতে পড়েন চাকরিপ্রার্থীরা। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয় মামলা। প্রথমে এই মামলার শুনানিতেও শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ পর্ষদের প্যানেল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে।

supreme 24 4

এরপর ২০২৩ সালে একাধিকবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়, সরকার চাকরি দিতে প্রস্তুত। কিন্তু, কেবল আইনি জটিলতায় নিয়োগ বন্ধ হয়ে রয়েছে। এবার যেন সমস্ত বাধা কাটল। প্রাথমিকে চাকরি পাবেন ৯,৫৩৩ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত