বার্ষিক সভায় স্বার্থ সংঘাতের অভিযোগে বিদ্ধ হওয়ার সম্ভবনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বার্ষিক সভায় স্বার্থ সংঘাতের অভিযোগে বিদ্ধ হওয়ার সম্ভবনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভের। একদিকে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে লজ্জাজনক হারে বিধ্বস্ত ভারতীয় দল। অন্যদিকে দীর্ঘ টালবাহানার পর অবশেষে আয়োজিত হতে চলেছে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা। করোনা পরিস্থিতি ও আরও বিভিন্ন কারণে যা বার বার পিছিয়ে গিয়েছে। যে সভায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালন কমিতির ভবিষ্যৎ ঠিক হতে চলেছে। সেই সভার আরও একটি গুরুত্ব বোর্ড প্রেসিডেন্ট সৌরভের একাধিক বাউন্সারের সামনে পড়ার সম্ভবনা।

আরও পড়ুনঃ৫ বছরের শিশুকে ধর্ষণ করে নৃশংস খুন, অবশেষে দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত

- Advertisement -

বোর্ড সদস্যরা যেখানে স্বার্থ সংঘাতের অভিযোগ এনে তাকে তীব্র প্রশ্নের মুখে ফেলতে পারে বলে সুত্রের খবর। বিসিসিআই প্রধানের মত সাম্মনিক পদে থেকে একাধিস পণ্যের বিজ্ঞাপন করা নিয়ে সৌরভের বিরুদ্ধে বোর্ড কর্তাদের ক্ষোভ নতুন নয়। সেই ক্ষোভ আরও বেড়েছে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থার বিপরীত সংস্থার সঙ্গে সৌরভ বিজ্ঞাপন করায়। স্পোর্টস গেমিং সংস্থা ‘মাই ১১ সারকেল’ এর প্রচার করেন সৌরভ। অন্যদিকে একই ধরনের সংস্থা ‘ড্রিম ১১’ ও ‘এমপিএল’ যথাক্রমে আইপিএল এবং ভারতীয় দলের জার্সি স্পনসর।আবার শিক্ষামুলক সংস্থা বাইজু ভারতের টাইটেল স্পনসর।

কিন্তু সৌরভ একই ধরনের অন্য একটি সংস্থার প্রচার করে থাকেন। এক ঝলকে দেখে নেওয়া যাক বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়-১. বিসিসিআই সভাপতির মত সাম্মানিক পদে থেকেও কতগুলি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বদ্ধ রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?২. বোর্ডের সভাপতি পদে থেকে আদৌ এইভাবে টাকার চুক্তি সই করা যায় কিনা?৩. বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পরও কেনও বোর্ডের স্পনসরের প্রতিপক্ষ ব্র্যান্ডের সঙ্গে চুক্তি?৪. বোর্ড সভাপতি হিসেবে ফ্যান্টাসি লিগ খেলার জন্য সাধারণ মানুষকে আর্জি জানানো যায় কিনা?

বার্ষিক সভায় স্বার্থ সংঘাতের অভিযোগে বিদ্ধ হওয়ার সম্ভবনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভের। ৫. বিসিসিআইয়ের সংবিধান কি সত্যিই এই সকল কাজ করার অনুমতি বোর্ড সভাপতিকে দেয়? এছাড়াও রয়েছেন আরও একাধিক প্রশ্ন রূপী বাউন্সার যার সম্মুখীন হতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই সব কিছুর পালটা জবাব সৌরভ গঙ্গোপাধ্য়ায় কি দেন এখন সেদিকেই নজর সকলের। ফলে একটি বিষয় নিশ্চিত্‍ সৌরভকে নিয়ে ফের একবার সরগরম পরিস্থিতি তৈরি হতে চলেছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর