লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাবের লুধিয়ানা আদালতের চত্বর। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। ইঁট, লোহার রড ভেঙে গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ অভিযোগ থাকলেও ফিরহাদে আস্থা! নাকি নতুন মুখে ভরসা?

সূত্রের খবর, এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ বিস্ফোরণ ঘটে। আইনজীবীদের ধর্মঘটের জেরে ফাঁকা ছিল আদালত চত্বর। বিস্ফোরণের জেরে ৬ তলায় আগুন লেগে যায়। এলাকা ঘিরে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াড।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকল বাহিনী। একেবারে শহরের মাঝে জেলা কমিশনারের ভবনের কাছেই আদালত। পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে দেশবিরোধী শক্তিরা ষড়যন্ত্র করছে। সরকার সতর্ক রয়েছে। দোষীরা ছাড় পাবেন না বলে জানিয়েছেন তিনি। গোটা এলাকা ঘিরে চলছে চিরুনী তল্লাশি।

লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণ, আহত অনেকে 

লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণ, আহত অনেকে 
লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণ, আহত অনেকে 

কিছুদিন আগেই দিল্লির রোহিনী আদালতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় একজন আহত হন। তার পর থেকে সমস্ত আদালতে নিরাপত্তা বাড়ানো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত