নজরবন্দি ব্যুরোঃ সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে দুর্নীতি কাণ্ডে কিছুটা হলেও ব্যাকফুটে শাসকদল। দুর্নীতি কাণ্ডে প্রতিদিনই কোন না কোন নেতা সিবিআই বা ইডির জালে ধরা পড়ছেন। এই অবস্থায় বিরোধী শিবির কটাক্ষ করে চলেছে শাসক তৃণমূলকে। কিন্তু এবার নিজের দলের কাছেই কটাক্ষের শিকার হলেন বঙ্গ বিজেপির দুই নেতা।
আরও পড়ুনঃ জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তি পেলেন বিজেপি নেতা


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডান্স বারে নর্তকীদের সঙ্গে কোমর দোলাচ্ছেন বাংলার বিজেপির দুই নেতা। এরা হলেন কলকাতা উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অরিজিত বক্সী ও জেলার যুব মোর্চার সভাপতি শঙ্খদীপ মধু। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল করেছে সেভ বেঙ্গল বিজেপির তরফে।

ওই টুইটে লেখা হয়েছে, “বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি ও জেলা যুব মোর্চার সভাপতি ডান্স বারে আমোদে ব্যস্ত। বঙ্গ বিজেপি ব্যবস্থা নেবে না এই সুকান্ত মজুমদার ঘনিষ্ঠের বিরুদ্ধে।” এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। না জেনে কোনও মন্তব্য করব না।”



জেলার সভাপতি অরিজিৎ বক্সীর দাবি, “সম্পূর্ণ ভ্রান্ত গল্পের উপর ভিত্তি করে এই অপপ্রচার করা হচ্ছে।” তিনি বলেন, দল এই বিষয়ে যা বলার বলবে। জানা গিয়েছে, দমদম এলাকাতেই ওই ডান্স বার। ভাইরাল হওয়া ছবি ও কয়েকটি ভিডিওতে এক বার ডান্সারকেও দেখা যাচ্ছে। যদিও ঐ ভিডিওর সত্যতা যাচাই করে নিন নজরবন্দি ডট ইন।
ডান্স বারে আমোদে ব্যস্ত BJP-র যুব মোর্চার সভাপতি, ভাইরাল ভিডিও

এই ঘটনা নিয়ে তৃণমূল নেতা তথা উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের বক্তব্য, “অসভ্য দল বিজেপি। ওরা(বিজেপি নেতারা) বাংলাকে উত্তরপ্রদেশ, বিহার বানাতে চাইছে। সেই কারণেই বিজেপি নেতাদের এইরকম জায়গায় আমোদ-প্রমোদ করতে দেখা যাচ্ছে।”
@BJPKNSD president and @BJYM president caught having fun in a dance bar. @BJP4Bengal not taking action as those close aid @DrSukantaBJP . @AmitShah @blsanthosh @JPNadda @SuvenduWB @Amitava_BJP @amitmalviya @sunilbansalbjp @mangalpandeybjp pic.twitter.com/sj2jOZlJ1a
— savebengalbjp (@savebengalbjp2) March 19, 2023







