‘সীতামাকে’ অপমান! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা বিজেপির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ‘সীতামাকে’ অপমান, গত সপ্তাহেই ব্যারাকপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল, রাজনৈতিক তরজা। তিনি এদিন সভামঞ্চে এসে দাঁড়িয়ে বলেন, “সীতাকে নিয়ে একটা জোক বলব, সীতা রামকে বলেন ভাগ্যিস রাবণ অপহরণ করেছিল, হনুমানের দল অপরহণ করলে আমার হাথরসের মেয়ের মতো অবস্থা হত।” সীতাকে নিয়ে বিরুপ মন্তব্যের জেরে তৃণমূল সাংসদকে কালো পতাকা দেখিয়েছে বিজেপি।

আরও পড়ুন: প্রথম করোনা আক্রান্তের খোঁজ কোনও দিন পাওয়া যাবে না, মনে করছে WHO

উত্তরপাড়া থেকে বৈদ্যবাটি, নিজের খাসতালুকে অস্বস্তির মুখে পড়লেন তৃণমূলের ডাকাবুকো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈদ্যবাটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা দেখাল বিজেপি। উত্তরপাড়ায় কল্যাণের ফ্লেক্সে লাগানো হল কালি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগানও ওঠে। আর তাতে অভিযুক্ত এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। যদিও বিজেপির দাবি সীতাকে অপমান করার প্রতিবাদ জানানো হয়। তবে কালির ঘটনায় দল জড়িত নয় বলেই জানিয়েছে গেরুয়া শিবির।

‘সীতামাকে’ অপমান, উত্তরপাড়ার ফ্লেক্সে কালি ঘিরেও দানা বেঁধেছে। এবিষয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যারা কালো পতাকা দেখিয়েছিল তাদের অনেকেই মাতাল, এটাই বিজেপির সংস্কৃতি, কালি মাখানোর রাজনীতি করি না, আমরা যদি মনে করি তাহলে কর্মীরা এসব করতে পারে কিন্তু আমরা এসব বিশ্বাস করে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর