শক্তিশালী গড় উত্তরবঙ্গে বিপুল ধস, দলবদলের হিড়িকে চরম অস্বস্তি বিজেপি শিবিরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শক্তিশালী গড় উত্তরবঙ্গে বিপুল ধস, দলবদলের হিড়িকে চরম অস্বস্তি বিজেপি শিবিরে। গতকালই গেরুয়া ব্রিগেডে ধস নেমেছে উত্তর ২৪ পরগণায়। খোদ অর্জুন সিং ঘনিষ্ঠ নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। তারপর আজ আবার। আর এবার বিজেপির শক্তিশালী গড় উত্তরবঙ্গে বিপুল ধস নামল। প্রায় এক হাজার কর্মী এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

আরও পড়ুনঃ নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করেও মুখে কুলুপ SSC-র, এদিকে গ্রেফতার হবু শিক্ষকরা!

উত্তবঙ্গে বিধানসভা ভোটে সাফল্য পাওয়ার পর এই প্রথম বড়সড় ভাঙন ঘটলো উত্তরবঙ্গের বিজেপি শিবিরে। অন্দরমন ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত উপ প্রধান, সংলগ্ন এলাকায় বুথ সভাপতি, প্রায় ১ হাজার বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন।

তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাধারন সভার আয়োজন করা হয়। এরপরে দলবদলের হিড়িক পড়ে। বিজেপি শিবিরের বহু নেতা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলবদল প্রসঙ্গে তারা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা রাজ্যের উন্নয়নের সচেষ্ট রয়েছেন। তারা রাজ্যের উন্নয়নের শরিক হতে চান।

তুফানগঞ্জ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান শুধু সময়ের অপেক্ষা ,তুফানগঞ্জ এ বিজেপি শিবির তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এদিকে দলবদল এর কারণে রীতিমত অস্বস্তিতে বিজেপি শিবির।

শক্তিশালী গড় উত্তরবঙ্গে বিপুল ধস বিজেপিতে!

উল্লেখ্য, গতকাল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পার্থসারথি পাত্র সহ শতাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। অর্জুন সিং ঘনিষ্ঠ এক কাউন্সিলরও রয়েছেন তালিকায়। উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে সেখানে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপি নেতা পার্থসারথি পাত্র ও ভাটপাড়া পুরসভার কো-অর্ডিনেটর সোহম চৌধুরী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর