দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এবার ৪০০ আসনের লক্ষ্য নিয়ে দেশে ক্ষমতায় আসতে চায় বিজেপি (BJP)। তার জন্য প্রয়োজন বিরোধী দলের ক্ষমতায় থাকা রাজ্যগুলি থেকে যত বেশি সংখ্যক আসন তুলে আনা। আর সেই তোড়জোড়ও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এবারের লোকসভাতেও বাংলাকে গুরুত্ব দিতে চায় বিজেপি। তবে, ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ ফেলতে চায় গেরুয়া শিবির। সূত্রের খবর, রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা তারপর নিজেদের প্রার্থী নির্বাচন করবে বিজেপি (BJP)।
আরও পড়ুন: নিয়োগকাণ্ডে দেবরাজ-বাপ্পাদিত্যকে CBI তলব, ২৪ ঘন্টার নোটিসে নিজাম প্যালেসে দুই TMC কাউন্সিলর


২০১৯ লোকসভায় এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন পায় বিজেপি। এরপর বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংহ তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির (BJP) হাতে রয়েছে ১৬জন সাংসদ। অর্থাৎ, এবার ২৬ জায়গায় নতুন প্রার্থী করতে হবে গেরুয়া দলকে। যে ১৬জন রয়েছেন তাঁদের মধ্যেও সবাইকে এবার টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

অনুপম হাজরা আগের বার যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে জিততে পারেননি। সাম্প্রতিক সময়ে তিনি দলবিরোধী মন্তব্য করে রাজ্যের গেরুয়া নেতাদের ‘কুনজরে’ এসেছেন। ফলে এবার তাঁকে প্রার্থী নাও করা হতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির (BJP) অন্যতম প্রধান শক্তি তা সত্ত্বেও তাঁর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী যারা এই মুহূর্তে অফিসিয়ালি তৃণমূলের (TMC) সাংসদ, অথচ আশা করা হয়েছিল এই দু’জন যথাক্রমে কাঁথি ও তমলুকের সাংসদ, তাঁরা হয়তো এবার বিজেপির টিকিটে লড়বেন। কিন্তু, শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, শিশির অধিকারী আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও বিজেপি দলের সেভাবে যোগাযোগ নেই বলেই সূত্রের খবর।



তৃণমূলের প্রার্থী তালিকা ‘দেখে’ লোকসভায় প্রার্থী দেবে বিজেপি, বাংলা নিয়ে ‘বিশেষ’ ভাবনা মোদী-শাহের
সর্বভারতীয় ক্ষেত্রেও এবার লোকসভাতে বিজেপি (BJP) স্পষ্ট করেছে, যারা প্রত্যাশামতো কাজ করতে পারেননি, তাঁদের এবার টিকিট দেওয়া হবে না। ফলে এ রাজ্যে জয়ী ১৬ জনের প্রত্যেকেই যে টিকিট পাবেন তা নিশ্চিত করে বলা যায় না। আবার, উনিশের লোকসভায় ভালো ফল করলেও একুশের বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। তাই বাংলা থেকে যে ৩৫ আসন জেতার লক্ষ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের দিয়েছেন তা পূরণ করা ততটাও সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ প্রায় অন্ধকারে। কংগ্রেসের সাথে জোট করতে চাইছে না তৃণমূল, আপ এবং জেডিইউ। ফলে, বাংলায় ৪২টি আসনেই তৃণমূল (TMC) প্রার্থী দেবে বলেই ধারণা। ইতিমধ্যেই সাংগঠনিক জেলার বৈঠক চলছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভায় ব্লু-প্রিন্ট তৈরি করছে ঘাসফুল শিবির। আগের বার সিপিআইএমের (CPIM) যে ভোট বিজেপির (BJP) ভোটবাক্সে গিয়েছিল তা এবার পাল্টা নিজেদের ঝুলিতে আনতে বদ্ধপরিকর বাম শিবির। তাই এবার বাড়তি সতর্ক বিজেপি। আগে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে সেখানে উপযুক্ত লোককে টিকিট দেবে গেরুয়া দল।








