বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে বিজেপি, অনুমতি দিল হাই কোর্ট

২২ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার সেই মামলায় শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের পরেই বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেছে সিইএসসি। তারপরেই রাজ্যের উপর দায় চাপিয়ে বার বার সরব হয়েছে বিরোধীরা। প্রতিবাদ জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর প্রতিবাদে ২২ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার সেই মামলায় শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ প্রকাশ করেছিল বিজেপি। পাশাপাশি প্রতিবাদে আগামী ২২ সে জুলাই অর্থাৎ ২১ জুলাইয়ের ঠিক পরের দিন বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সিইএসসির দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার সেই মামলাতেই কর্মসূচির অনুমতি দেওয়া হলো। তবে বিজেপির এই কর্মসূচির জন্য বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। আদালত জানিয়েছে, আগামী ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি করতে পারবে বিজেপি। দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ধর্নায় বসতে পারবে । সেই সঙ্গে কর্মসূচিতে উপস্থিত থাকবে সর্বোচ্চ ১০০০ জন। এ ছাড়া, কলকাতায় বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলও করতে পারবে তারা।

বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে বিজেপি, অনুমতি দিল হাই কোর্ট

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বর্ধিত হয়েছে বলে অভিযোগ জানায় সাধারণ মানুষও। যার ফলে চিন্তার ভাঁজ পরে মধ্যবিত্তের কপালে। বিশেষ করে গ্রীষ্মকালে সব বাড়িতেই বাতানুকূল যন্ত্র চালিয়ে রাখা হয়। তাই অন্যান্য সময়ের তুলনায় গ্রীষ্মকালে খরচ হয় অতিরিক্ত বিদ্যুৎ। ফলে এই সময় হঠাৎ করে এই বিদ্যুতের খরচ বেড়ে গেলে তা অবশ্যই সমস্যায় ফেলবে সাধারণ মানুষকে।

বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে বিজেপি, অনুমতি দিল হাই কোর্ট

বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে বিজেপি, অনুমতি দিল হাই কোর্ট

তাছাড়াও বেশ কিছু পরিবারে এই বর্ধিত বিল আসায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি গত কয়েক বছরে এই গ্রীষ্মকালে বাতানুকূল যন্ত্র চালিয়ে রেখেও এমন বিল আসেনি। যদিও সিইএসসির এই পদক্ষেপে নবান্নের প্রশাসনিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, সিইএসসি তাঁকে না জানিয়েই বিদ্যুতের এই মাসুল বৃদ্ধি করেছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এই বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেনি। তবে সাধারণ মানুষের এই প্রতিক্রিয়াকে সামনে রেখেই বর্ধিত বিলের প্রতিবাদে পথে নামতে চলেছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর