নজরবন্দি ব্যুরোঃ সোনার বাংলা গড়ার নামে সংস্কৃতিকে আক্রমণ করবে BJP, আক্রমণ করবে বাংলার ভাষার ওপর। বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপি আর সেই বাংলাকে বাঁচাতেই তাঁর রাজ্যে আসা। নির্বাচনের মাঝপথে বাংলায় এসে এমনই দাবী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তাঁর বাংলায় আসা নিয়ে।
আরও পড়ুনঃ রাজ্যে এসে পৌঁছল ৩লক্ষ কোভিশিল্ড ডোজ, আরও ২ লক্ষ কোভ্যাক্সিন আসছে রাতের মধ্যেই


এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপির বিরোধীতায় লড়তে জোট বেঁধেছে কংগ্রেস, বিজেপি এবং লেফট ফ্রন্ট। বিজেপির হয়ে প্রচারে যখন প্রতি সপ্তাহে নিয়ম করে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা আসছেন বাংলায়, তখন বারবার প্রশ্ন উঠেছিলো কংগ্রেসের সমর্থনে হাই কম্যান্ড কবে আসবেন বাংলায়। প্রদেশ কবংরেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, সময় হলেই রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা।
আজ রাজ্যে এসেছেন রাহুল গান্ধী। গোয়ালপোখরের মাঠে ভরা সভা মঞ্চ থেক জানালেন, বাংলাকে বাঁচাতেই এসেছেন তিনি। বিজেপি চাইছে বাংলা ভাগ করতে, আর সেটাই হতে দিতে নারাজ রাহুল, বার্তা দিলেন সেরকমই। আর প্রতিটা কথাতেই তীব্র ভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। শুধু মোদী নয়, সভা থেকে চাকরি থেকে রাস্তা এমনকি খেলা হওয়া র প্রসঙ্গে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়কেও। তবে ওয়াকিবহাল মহল বলছে, বাংলায় এসে মদী-মমতাকে একযোগে বিঁধলেও, মমতার প্রতি কিছুটা নরম সুরে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা, সেদিক থেকে মোদীর বিরুদ্ধে ছোঁড়া বাক্যবাণ অনেক বেশি ঝাঁঝালো।
রাহুল বলেছেন, নরেন্দ্র মোদীর লক্ষ্য একটাই। নিজেদের মধ্যে সকলকে লড়াই করিয়ে দেওয়া। যাতে তাঁরা প্রশ্ন করতে না পারেন। তার পরেই প্রশ্ন তুলেছেন, বাংলার জন্য এমনকি দেশের জন্য কী করেছেন মোদী। আগে দোকানদারদের বিপদে ফেলেছিলেন, এখন দেশের কৃষকদের। এখনও পর্যন্ত ছোট দোকানদারেরা জিএসটি বুঝতে পারেননি। নোটবন্দির ফলে কারও ফায়দা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করেছেন মোদী। তার সঙ্গে করোনা প্রসঙ্গেও প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছেন কংগ্রেস নেতা। করোনা এলে মোদী বলেন, হাততালি দাও। দীপ জ্বালাও। প্রশ্ন করেছেন “এখন কি করোনা চলে গেছে? ”


সোনার বাংলা গড়ার নামে সংস্কৃতিকে আক্রমণ করবে BJP, এই মন্তব্য করে মোদীর পাশাপাশি বিঁধেছেন মুখ্যমন্ত্রীকেও। তিনি বলেছেন, “আপনারা মমতা দিদিকে আপনারা বাংলা সামলনোর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি কি আপনাদের রোজগার দিয়েছেন? কেউ বলতে পারবে মমতা আপনাদের কোনও উপকার করেছেন? কোনও কাজ দিয়েছেন? দিদিকে রাস্তা তৈরি করেছেন? কলেজ-বিশ্ববিদ্যালয় গড়েছেন?” ‘খেলা হবে’ প্রসঙ্গেও রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, “কীসের খেলা? আগে বলুন রাস্তা কে বানাবে? খেলতে হলে তো রাস্তা লাগবে তো? কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরি করুন, কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হোক না।” তার পরেই তিনি বলেছেন, আমি বাংলাকে বাঁচাতেই এসেছি। তাই ভেবেচিন্তে কংগ্রেস তথা সংযুক্ত মোর্চাকেই ভোট দিতে আওহান জানিয়েছেন তিনি।








