রাজ্যে এসে পৌঁছল ৩লক্ষ কোভিশিল্ড ডোজ, আরও ২ লক্ষ কোভ্যাক্সিন আসছে রাতের মধ্যেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে এসে পৌঁছল ৩লক্ষ কোভিশিল্ড ডোজ, সূত্রের খবর রাতের মধ্যেই আসবে আরও ২ লক্ষ কোভ্যাক্সিন। করোনার বাড়বাড়ন্তের এই পরিস্থিতিতে উদাসীন সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী সকলেই। পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে এই সতর্ক বার্তা কয়েকদিন থেকেই দিচ্ছিল চিকিৎসক মহল। দেশে হুহু করে বাড়ছে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু সংখ্যাও। এই পরিস্থিতিতে বাংলায় চলছে ২১ এর নির্বাচন।

আরও পড়ুনঃ টাকা নিয়ে বসে আছি, টিকা দিচ্ছেনা! রাজ্যে করোনা ছড়িয়ে পালিয়ে যাবে মোদি-শাহরাঃ মমতা

নির্বাচন কালে সকল দলের রাজনৈতিক নেতা মন্ত্রীরা প্রচার করছেন, সভায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অন্য দিকে রাজ্যের একাধিক জায়গায় ফুরিয়ে গিয়েছে ভ্যাক্সিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, টাকা নিয়ে বসে আছেন তবু টিকা দেওয়া হচ্ছে না। বারাসাত থেকে হুগলি একাধিক স্থানের হাসপাতলে একই ঘটনা। শেষ হয়েছে টিকা। তাই আপাতত বন্ধ আছে টিকাকরণ। চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মনে।

দ্বিগুন শক্তিতে সেকেন্ড ওয়েভে সংক্রমণ বাড়িয়ে চলেছে মারন করোনা ভাইরাস। এমন অবস্থায় আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রক থেকে চিকিৎসকরা। দুর্বার গতিতে ব্যাট করে চলেছে করোনা। একাধিক রাজ্যের পরিস্থিতি বেশ উদ্বেগের। তার মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ এই রাজ্যের করোনা পরিস্থিতি রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে কেন্দ্রের কপালে। এমন অবস্থায় ওই চার রাজ্যের রাজ্যপালদের সঙ্গে আজ সন্ধ্যা ৬ টায় বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদী।  কীভাবে ওই রাজ্যগুলিতে করোনা পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে মূলত তা নিয়েই হতে চলেছে আলোচনা।

রাজ্যে এসে পৌঁছল ৩লক্ষ কোভিশিল্ড ডোজ, পর্যাপ্ত টিকা না পাওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে আজকের সভা থেকেই বলেছেন, আমি টাকা নিয়ে বসে আছি তবু দিচ্ছেনা কেন্দ্র। তাঁর আক্ষেপ, যখন করোনার প্রকোপ কমে এসেছিল, তখন সবাইকে টিকা পৌঁছে দিতে পারলে সংক্রমণ অনেকটাই কমত। এই পরিস্থিতিতে আজই রাজ্যে এসেছে ৩ লক্ষ কোভিশিল্ড ডোজ, সূত্রের খবর রাত ১০ টার মধ্যে আরও আরও ২ লক্ষ কোভ্যাক্সিন আসছে রাজ্যে। আগামী পরশু অর্থাৎ শুক্রবারের মধ্যেই সম্পুর্ন হবে সেগুলি সরবরাহ কেন্দ্রে পৌঁছনোর কাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত