Kunal Ghosh: অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি, বিস্ফোরক মন্তব্য কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের ময়দানে মেগা সমাবেশ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে শুক্রবার রাতে ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক তরজা। এনিয়ে শনিবার অভিষেকের সভার আগে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি।

আরও পড়ুনঃ Shovandeb Chaterjee: চোর জোচ্চর সব দলেই রয়েছে, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকে কুণাল ঘোষ বলেন, শুভেন্দুর কনভয় সার্চিং হোক। সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে ঘুরে বোম দেওয়া হচ্ছে। কোথাও বোমা মারার পর আমাদের ছেলেদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হল, এরকম বোমাবাজি শুরু হল কেন? এরকম তো নয়, যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়কপথে আসছেন, তাঁর ওপর বোমাবাজির জন্য এই বোমাগুলো জড়ো করছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার ছক কষা হয়েছিল। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির আশঙ্কা ছিল।

অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি, বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন কুণাল 
অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি, বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন কুণাল

প্রসঙ্গত,  শুক্রবার রাতে ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক তরজা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়ি ভেঙে যায়। ঘটনায় তিন জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। জখম হয়েছেন আরও তিন জন। মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

306742491 679387880216413 7005912082118168910 n

নিহত তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রীর দাবি, রাত ১০ টা নাগাদ বিস্ফোরণে গোটা ঘর ধোঁয়া হয়ে গিয়েছিল। স্বামী রাজকুমার দুই দেওর বিশ্বজিৎ গায়েন ও দেবকুমার মান্নার মৃত্যুর খবর মিলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালেও পুলিশের দেখা মেলেনি।

অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি, বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন কুণাল 

অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি, বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন কুণাল 
অভিষেকের ওপর হামলার ছক কষেছিল বিজেপি, বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন কুণাল

অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের সভার আগে পূর্ব মেদিনীপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আক্রমণ ও প্রতি আক্রমণের ঝড় বইতে শুরু করেছে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, যেখানে তাকাই হয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, অথবা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতার নাম। তাঁরাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর