KMC ELECTION 2021 : পুরভোটে ১০ টি আসন টার্গেট বিজেপির! বিতর্ক দলের অন্দরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগের পুরভোটে ১৪৪ টি আসনের মধ্যে মাত্র ৬ থেকে ৭ টি আসনে জয় পেয়েছিল বঙ্গবিজেপি শিবির। অপরদিক বামফ্রন্টের দখলে গিয়েছিল ১৫ টি ও কংগ্রেস শিবিরের ঝুলিতে গিয়েছিল মাত্র ৫ টি আসন। যদিও পরবর্তী সময়ে গেরুয়া শিবির থেকেই তৃণমূল কংগ্রেস শিবিরে যোগদান করতে দেখা গিয়েছিল ৩ জন কে। তবে এবারের লড়াই নিয়ে বিতর্ক তৈরি হতে দেখা গেল খোদ বঙ্গবিজেপির অন্দরেই।

আরও পড়ুনঃ এবার সংঘাতের পথে দুই মহাশক্তি, পুতিনকে হুমিক বাইডেনের!

এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল বঙ্গবিজেপি শিবির। কিন্তু ফলাফলের দিনে সেই আশা নিরাশায় পরিনত হয় সহজেই। তবে সেইসমস্ত কিছু ভুলে আসন্ন পুরভোট কেই পাখির চোখ করে এগিয়ে যাওয়ার ভাবনা গেরুয়া শিবিরের।

তাই এই সমস্ত বিষয় গুলিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতারা। তাই দশটি আসনের প্রসঙ্গ সামনে আসতেই তাঁকে ভুয়ো খবর বলে উল্লেখ করছেন বিজেপি নেতাদের একাংশ।তবে জানা গিয়েছে, গত সোমবার রাতে শহরের এক পাঁচতারা হোটেলে দলের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক করেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ও অমিতাভ চক্রবর্তী সহ আরও অনেকে।

পুরভোটে ১০ টি আসন টার্গেট বিজেপির! শোরগোল পদ্ম শিবিরে

BJP sweeps Tripura polls, bags 329 seats; TMC says 'Khela Hobe' - India News
পুরভোটে ১০ টি আসন টার্গেট বিজেপির! বিতর্ক দলের অন্দরে

শোনা গিয়েছে, সেখান থেকেই নাকি দশটি ওয়ার্ড নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে পদ্ম শিবির। পাশাপাশি ভোটের প্রার্থী বাছাই নিয়েও বিতর্ক রয়ে গিয়েছে একাধিক ওয়ার্ডে। তাই সমস্ত কিছু সাম্লে আদৌ কতটা শক্তিশালী লড়াই দিতে পারে বঙ্গবিজেপি এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর