নজরবন্দি ব্যুরো: উত্তপ্ত গোটা উত্তরবঙ্গ! কোথাও ভাঙছে বাস! আবার কোথাও দুই পক্ষের মধ্যে হাতাহাতি! একপক্ষ, বিজেপি রাস্তায় নেমেছে বনধ সক্রিয় করতে! আর এক পক্ষ, তৃণমূল রাস্তায় নেমেছে বনধের বিরোধিতায়। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তা নেমে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও কয়েকটি জেলায় সরকারি বাস চলছে! যদিও সেক্ষেত্রে দেখা যাচ্ছে, সরকারি বাস চালকের মাথায় হেলমেট পরে বাস চালাচ্ছেন।
অন্যদিকে, সকাল থেকেই বন্ধের সমর্থনে মিছিলে বেরিয়েছিল বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মালতী রাভা। এরপরেই মিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে কোচবিহারে পুলিশ ও বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়! এরপরেই বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। পাশাপাশি বহু বিজেপি নেতা কর্মী গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বেলা বাড়তেই উত্তরের একাধিক জেলা রীতিমত উত্তপ্ত।
আরও পড়ুন: Weather update: বঙ্গে আগামী ৫ দিন স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় বইবে ঝোড়ো হাওয়াও

প্রসঙ্গত, কালিয়াগঞ্জে কিছুতেই শান্ত হচ্ছে না পরিবেশ! ইতিমধ্যেই কালিয়াগঞ্জে নাবালিকাকে ঘর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে, নাবালিকার খুনের ঘটনার পরেই এক যুবকের মৃত্যুতে তোলপাড় এলাকা! এহেন পরিস্থিতিতে কালিয়াগঞ্জে অশান্তির প্রতিবাদে আজ, শুক্রবার উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি। টানা ১২ ঘণ্টা উত্তরবঙ্গে ৭ টি জেলায় বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপির কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল!

অন্যদিকে, এদিন কালিয়াগঞ্জে নাবালিকাকে ঘর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। শুধু তাই নয়, ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এফআইআর ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এছাড়াও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন চাইলে পুলিশের কাছে নথি চাইতে পারে বলেই জানিয়েছে হাইকোর্ট! সেই ব্যাপারেই সহযোগিতা করতে হবে রাজ্য প্রশাসনকে। এমনটাই আদালতে এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি।
বনধ ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ, জোড়া মৃত্যুতে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির

উল্লেখ্য, কয়েকদিন আগেই কালিয়াগঞ্জে সাহেবঘাটায় এক আদিবাসী ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে রনক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে, এমনটাই অভিযোগ উঠেছে। যদিওবা এই ঘটনায় পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাচ্ছে, ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। কোনও যৌন হেনস্তার চিহ্ন নেই। পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে ওই এলাকায়।
এদিকে, নতুন ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! কিছুতেই যেন শান্তি ফিরছে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে! পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছেন বলেই দাবি করেছে মৃতের পরিবার। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয় এই ঘটনায় মমতার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।



