নজরবন্দি ব্যুরো: কঙ্কালীতলায় মহাযজ্ঞ নিয়ে অনুব্রতকে খোঁচা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিধানসভা ভোট আসতে আর বেশি দেরি নেই। এই বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী উভয়ের মধ্যে চলছে বাক তরজা। এবার আরও একবার তরজায় জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
আর পড়ুনঃ এবার করোনার ভ্যাকসিন বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে, জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বুধবার কঙ্কালীতলা মন্দিরে মহাযজ্ঞ করেন। ১২৮ কুইন্টাল কাঠ, ৪০ কেজি ঘি ব্যবহৃত হয় যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২জন পুরোহিত এই যজ্ঞে যোগ দেন। ওই মন্দিরে অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাপরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ-সহ জেলার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। আয়োজন ছিল খাওয়াদাওয়ারও। খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ৪ হাজার দরিদ্রকে। ভোটে তৃণমূলের ভাল ফল হবে। ঘাসফুল শিবির আবারও ক্ষমতায় আসবে।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে মহাবিজয় যজ্ঞের আয়োজন করা হয়।
কঙ্কালীতলায় মহাযজ্ঞ নিয়ে অনুব্রতকে খোঁচা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। অনুব্রত মণ্ডল ২২০ থেকে ২৩০টি আসন তৃণমূলের দখলে থাকবে বলেও আশাপ্রকাশ করেন। আজ সকালে সেন্ট্রাল পার্কে এই যজ্ঞকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “উনি তো লোকসভার আগেও ব্রাহ্মণ ভোজন, গো দান করেছিলেন। তাতে পরিণাম কী হল? ১২টা আসন চলে গেল ওনাদের। এবারে ১২০-২২০ তো নয়। ১২০ আসন প্রার্থনা করুন ভগবান যদি দয়া করেন। ২০০টা আসন তো আমরা পাচ্ছিই। যারা সারাবছর লুঠপাট করে তারা এখন যদি ভগবানকে ঘুষ দেন, তা কী হবে?”



