নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আঁচ সংসদে পৌঁছাল। সোমবার সংসদ ভবনের অন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলে ধর্না। উপস্থিত ছিলেন দলের জ্যোতির্ময় মজুমদার, লকেট অচট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, খগেন মুর্মুরাও।
আরও পড়ুনঃ Sanjay Raut: ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, দেশজুড়ে প্রতিবাদে সরব বিরোধীরা


প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনার গয়না, বিদেশী মুদ্রা। রাজ্যের একাধিক জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এখানেই শেষ আগামী দিনে তৃণমূলের একাধিক নেতাদের নাম আগামী দিনে জড়াতে পারে এমনটাই আশনাক করা হচ্ছে। এরই মধ্যে সোমবার অধিবেশনের শুরুতেই গান্ধী মুর্তির পাদদেশে ধর্না দিলেন বিজেপি সাংসদরা।

এদিন একাধিক পোস্টার হাতে নিয়ে ধর্না দেখান বিজেপির সাংসদরা। সেখানে কোথাও লেখা “এত বড় দুর্নীতির পরেও সততার প্রতীক কেন নিশ্চুপ?”, “লজ্জায় মুখ ঢেকে যায়। কু শিক্ষা মন্ত্রী জেলে যায়!” আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লেখা “বাংলার লজ্জা মমতা”।
উল্লেখ্য, বাদল অধিবেশন শুরুর আগে সংসদের সচিবালয়ের তরফে জানিয়ে দেওয়া হুয়েছিল সংসদের ভিতরে কোথাও ধর্না দেখানো যাবে না। তবুও সেই নির্দেশকে উপেক্ষা করে গত দুই সপ্তাহ ধরে গান্ধী মুর্তির পাদদেশে ধর্না চালিয়ে এসেছে বিরোধীরা। আলাদা করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলও। এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হল বিজেপি।


শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আঁচ সংসদে, সরব বিজেপি

বিজেপি সূত্রে খবর, আগামী পঞ্চায়েত নির্বাচনে এই ইস্যুকে সামনে রেখেই প্রচারে নামতে চায় গেরুয়া শিবির। রাজ্য সরকারের এই ইস্যুকে সামনে রেখেই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে মুরলীধর সেন লেনের নেতারা।







