নজরবন্দি ব্যুরোঃ শুক্রবারেও বাগটুইকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা। শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রথমে বিধানসভার কক্ষের ভিতরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
আরও পড়ুনঃ Bagtui: বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, তাঁরা চাইছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলুক কী ঘটনা ঘটেছে। যতদিন অবধি শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ আলোচনা করবে না ততদিন অবধি ঘটনার পূর্ণাঙ্গ আলোচনা হবে না বলেই জানিয়েছেন তিনি। যতদিন অবধি বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন ততদিন অবধি ওয়াকআউট করবেন বলে ঘোষণা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন একজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল? ভাদু শেখের বিপুল সম্পত্তির কারণ কী? কেন খুন হতে হয়েছিল ভাদু শেখকে? গোটা ঘটনায় বিধানসভায় আলোচনা এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছেন তাঁরা।
অন্যদিকে, বগটুই গণহত্যায় সিবিআই তদন্ত হোক। শুক্রবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। নন্দীগ্রাম মামলার পরেও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। বাগটুই-কাণ্ডের রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে।


বগটুইকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা, মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করল বিজেপি

দু’দিন আগেই এই মামলা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণ করেছিল আদালত। ঠিক দুই দিনের মাথায় রায় দান করল কলকাতা হাইকোর্ট। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দলের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। হাইকোর্টের তরফে ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর তুলে দেওয়া হয়। ৭ তারিখের মধ্যে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি জানাতে হবে আদালতকে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



