নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই দলের একাংশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলের জেলা সভাপতি ও দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও সরাসরি মুখ খুলেছিলেন তিনি। দলের সমস্ত কাজকর্ম থেকেও নিজেকে বিরত রেখেছেন তিনি। আর এবার বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতেই ফের বেসুরো কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।
আরও পড়ুনঃ পুজোর পরেই তৃণমূলে যোগ দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী, ট্যুইট বোমায় তোলপাড় বিজেপি।
বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গে বিজেপি (BJP) বিধায়ক বলেন, “বাবুল যা সিদ্ধান্ত নিয়েছেন তা তাঁর ব্যক্তিগত। তবে একজন লোক তো এমনি এমনি দল ছাড়েন না। দলে যথাযথ সম্মান না পেলে দলত্যাগ তো করবেনই। বাবুলও তাই করেছেন। তিনি যোগ্য সম্মান পাননি।
দলে বারবার অসম্মানিত হয়েছেন। তাই দল ছেড়েছেন।” উল্লেখ্য কিছুদিন আগে কৃষ্ণ কল্যাণী চাঞ্চল্যকর দাবি করেছিলেন, বলেছিলেন একুশের নির্বাচনে তাঁকে হারাতে চেয়েছিলেন দেবশ্রী। সেই সঙ্গে তিনি আরও বলেন, সাংসদ তাঁকে হারাতে না পেরে দল থেকেই বের করে দেওয়ার ষড়যন্ত্র করছিলেন দেবশ্রী।
“যথাযথ সম্মান না পেলে দলত্যাগ তো করবেনই”, এবার বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক
এই মন্তব্যের পর দেবশ্রী চৌধুরী (Debashree Chowdhury) বলেছিলেন, সদ্য বিজেপিতে ঢুকেছেন। আমি ৭ দিন বা ৭ মাসের জন্য দল করি না। ৩২ বছর ধরে সংগঠনটা করছি। আমি জানি কীভাবে সংগঠন করতে হয়। উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। এর পরে বাবুল কে নিয়ে তাঁর মন্তব্যের পর দলের অন্দরে অনেকেই মনে করছেন যে কোন সময় তিনি দল বদল করতে পারেন।



