BJP: বাবুলের পর অর্জুন, বিপর্যয় মোকাবিলায় বৈঠকে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবুলের পর অর্জুন। দুই সাংসদ খুইয়ে বসে কড়া প্রশ্নের মুখে রাজ্য বিজেপি। শোনা যাচ্ছে, তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন একাধিক নেতা। এমত অবস্থায় দলের কর্মসূচি কী হবে? কীভাবে পরিচালিত হবে দল? তা নিয়ে সোমবার নিউটাউনে একটি অভিজাত হোটেলে বৈঠকে বসল বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: নবান্নে যাচ্ছেন না শুভেন্দু, রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি

সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রিয় নেতৃত্ব। ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হয়েছেন অমিত মালব্য এবং ভুপেন্দ্র যাদব। এছাড়াও দিল্লি থেকে নেতারা ভার্চুয়ালি ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

BJP: বাবুলের পর অর্জুন, বিপর্যয় মোকাবিলায় বৈঠকে বিজেপি
BJP: বাবুলের পর অর্জুন, বিপর্যয় মোকাবিলায় বৈঠকে বিজেপি

লোকসভা নির্বাচনের জন্য আর দু’বছর বাকি। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন একেবারে দোরগোড়ায়। এরই মধ্যে আসানসোল এবং ব্যারাকপুরের মট দুটি গুরুত্বপূর্ণ আসন খুইয়ে বসেছেন বিজেপি নেতারা। শুধুমাত্র এই সংখ্যা বাংলা থেকে কমেনি। কমেছে লোকসভা থেকেও। তাই সাংসদদের দলবদলের বিষয়ে বেপরোয়া মনোভাব দেখালেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন শুভেন্দুরা।

BJP to announce Uttarakhand's new CM after legislative party meet on March 20 - Elections News

শুধুমাত্র এখানেই শেষ নয়, অর্জুন সিং চলে যাওয়ায় ব্যারাকপুর সহ শিল্পাঞ্চলে বিরাট ধাক্কা খেয়ে বিজেপি। আগামী দিনে ওই এলাকায় সংগঠনকে কীভাবে মজবুত করা যায়? নতুন কোনও মুখকে ওই এলাকার দায়িত্ব দেওয়া যায় কি না সেটাও ভেবে দেখছেন মুরলীধর সেন লেনের নেতারা।

বাবুলের পর অর্জুন, ড্যামেজ কন্ট্রোলে নয়া নীতি বিজেপির 

Bharatiya Janata Party | History, Ideology, & Beliefs | Britannica

১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ১৮ টি আসন। এখন তা কমে ১৬ তে ঠেকেছে। কোনওভাবেই বাকি আসনগুলিকে হাতছাড়া করতে নারাজ বিজেপি নেতৃত্ব। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে দলের ড্যামেজ কন্ট্রোল করাই এখন প্রধান লক্ষ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত