২০ লক্ষে জমি কিনে রামমন্দিরকে ২.৫ কোটিতে বিক্রি অযোধ্যার মেয়রের ভাইপোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০ লক্ষে জমি কিনে রামমন্দিরকে ২.৫ কোটিতে বিক্রি অযোধ্যার মেয়রের ভাইপোর। ২০ লক্ষ টাকায় জমি কিনে পরে তা রামমন্দির ট্রাস্টকে ২.৫ কোটি টাকায় বিক্রি? তেমনিই অভিযোগ উঠল অযোধ্যার বিজেপি মেয়রের ভাইপোর বিরুদ্ধে। যে জমিতে তৈরি হতে চলেছে বিজেপির স্বপ্নের রামমন্দির। ৮৯০ বর্গমিটারের ওই জমির মালিকানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল দেবেন্দ্র প্রসাদাচার্য নামক এক মহান্তের নামে।

আরও পড়ুনঃ বিধানসভায় জয়ের পর এবার লক্ষ্য পুরসভা, বহরমপুর থেকে বার্তা দিলীপের।

এই বছরের ২০ শে ফেব্রুয়ারি ওই জমি ২০ লক্ষ টাকায় কিনে নেন হৃষীকেশ উপাধ্যায় নামের মেয়রের ভাইপো দীপনারায়ণ। তবে ১১ ই মে নাগাদ ওই জমি রাম মন্দির ট্রাস্টকে তিনি বিক্রি করেন ২.৫ কোটি টাকায়। এই জমি লেনদেনের কাগজপত্র প্রকাশে নিয়ে এসেছে দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম। যাতে দেখা যাচ্ছে ২২৪৭ টাকা প্রতি বর্গমিটারে ওই জমি কিনে ২৮০৯০ টাকা প্রতি বর্গমিটারে তিনি বিক্রি করেছেন এই জমি। এই নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে আম আদমি পার্টি সহ একগুচ্ছ বিরোধী দল। এই নিয়ে ওই মেয়রকে জিজ্ঞেস করা হলে তিনি সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার কোনটাই না করে জানান “এই নিয়ে কিছু বলার নেই। গোটা অযোধ্যার মানুষই আমার আত্মীয়। এই অভিযোগ আসলে ভোটের আগে বিরোধীদের মিথ্যে অপবাদ।”

২০ লক্ষে জমি কিনে রামমন্দিরকে ২.৫ কোটিতে বিক্রি অযোধ্যার মেয়রের ভাইপোর। এখানেই না থেমে তাঁর সংযোজন ” এই জমি লেনদেন নিয়ে বিস্তারিত বলতে পারবেন রামমন্দির ট্রাস্ট এবং দীপনারায়ণ। তবে জমি হস্তান্তর সম্পূর্ণ আইনি পদ্ধতিতে হয়েছে।” তবে তিনি যতই সাফাই দেন এই নিয়ে ভোটের আগে যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছে যোগী সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর