নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় জয়ের পর এবার লক্ষ্য পুরসভা, বহরমপুর থেকে বার্তা দিলীপের। রাজ্যে প্রবল তৃণমূল ঝড়ের মধ্যে মুর্শিদাবাদে ২০ টির মধ্যে ১৭ টি আসন দখল করেছে ঘাস্ফুল শিবির। তবে কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদে ঘাস্ফুল ফুটলেও জেলাশহর বহরমপুর ও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি। অদূর ভবিষ্যতে সেখানে রয়েছে পুরসভা নির্বাচন।
আরও পড়ুনঃ মাধ্যমিক ফলাফল, ২৪ শে জুনের মধ্যে বার্ষিক পরীক্ষার নম্বর পাঠানোর নির্দেশ স্কুলগুলিকে।
বিধানসভায় জয়ের পর যে বিজেপির পরের লক্ষ্য পুর নির্বাচন তা বহরমপুরে এসেই জানিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ সেখানে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কলকাতার জল নিকাশী ব্যবস্থা নিয়ে সরকারকে দুষে ভোটের ফলাফল নিয়ে তিনি জানান ”বিজেপি বাংলায় ভালো ফল করেছে। আমরা সরকারে যাওয়া জন্য লড়াই করেছিলাম, কিন্তু মুখ্য বিরোধী দল হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছি। এই সরকার স্বৈরাচারী। বাংলার অনেক মানুষ আমাদের উপর ভরসা করেছেন। আগামী দিনে সেই ভরসা পূরণের জন্য আমরা কাজ করব।”
তিনি আরও বলেন ”বহু মানুষ আশা করেছিলেন আমরা ক্ষমতায় আসব। কিন্তু তা হয়নি। আমরা ভোটের ফল পর্যালোচনা করব। ৩ জন বিধায়কের দল থেকে বিজেপি আজ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।” বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার ফল সম্পর্কে দিলীপ বলেন, ”আমরা ২টি বিধানসভা জয়ী হয়েছি। কংগ্রেসের জায়গায় আমাদের গ্রহণ করেছে জেলার মানুষ।” তিনি জানান, রাজ্য বিজেপি-র পরবর্তী লক্ষ্য আগামী দিনে পুরসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিভিন্ন জেলা এঅবং কলকাতায় আরও ভাল ফল করা।
বিধানসভায় জয়ের পর এবার লক্ষ্য পুরসভা, বহরমপুর থেকে বার্তা দিলীপের। দিলীপের অভিযোগ, ”দেড় বছর ধরে পুরসভা নির্বাচন করা হচ্ছে না। পুরভোট না করে পিছনের দরজা দিয়ে লুঠতরাজ করছে তৃণমূল সরকার।” বহরমপুরে এসেই জানিয়ে দিলেন আগামী লক্ষ্যের কথা।



