মাধ্যমিক ফলাফল, ২৪ শে জুনের মধ্যে বার্ষিক পরীক্ষার নম্বর পাঠানোর নির্দেশ স্কুলগুলিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিক ফলাফল, ২৪ শে জুনের মধ্যে বার্ষিক পরীক্ষার নম্বর পাঠানোর নির্দেশ স্কুলগুলিকে। এবছর রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে দেশ আছড়ে পরে করোনার দ্বিতীয় ঢেউ। দীর্ঘ আলোচনার পর অবশেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এবছরের মত হবে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তব মূল্যায়ন করে প্রকাশ করা হবে ফলাফল। কিন্ত কিভাবে হবে মূল্যায়ন?

আরও পড়ুনঃ সবচেয়ে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ। জেনে নিন কলকাতায় সোনার দাম কত!

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষার মূল্যায়ন হবে ২০১৯ সালে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষাগুলোর নম্বরের ভিত্তিতে। এই সবকটি পরীক্ষা মিলেই ফল তৈরি হবে মাধ্যমিকের। আর এবার সেই মূল্যায়নের প্রস্তুতিও শুরু করে দিল পর্ষদ। স্কুলগুলিকে চেয়ে পাঠানো হল ছাত্রছাত্রীদের নম্বর। ২৪ জুনের মধ্যে নম্বর জমা করতে হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। রাজ্যজুড়ে পর্ষদের অধীনস্থ সব স্কুলগুলিকেই নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৪ জুনের মধ্যেই সমস্ত স্কুলকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমা করতে হবে। ছাত্রছাত্রীরা যে নম্বর পেয়েছে তাই যেন রেজিস্টারে থাকে, নম্বর নিয়ে কোনওরকম কারচুপি হলে এবং তা জানা গেলে সেই স্কুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের তরফে একটি ওয়েবসাইট বানানো হয়েছে, সেই ওয়েবসাইটে লগইন করে মার্কশিট জমা করতে হবে। এ বছর মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে সে নিয়ে গতকাল পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৯ সালের ক্লাস নাইনের মার্কশিট এবং ক্লাস টেনের ইন্টারনাল অ্যাসেসমেন্টে প্রাপ্ত নম্বর নিয়েই তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট।

মাধ্যমিক ফলাফল, ২৪ শে জুনের মধ্যে বার্ষিক পরীক্ষার নম্বর পাঠানোর নির্দেশ স্কুলগুলিকে। দুই ক্ষেত্রেই ৫০-৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে। তবে কেউ এই মূল্যায়নে সন্তুষ্ট না হয়ে পরে পরীক্ষা দিলে, সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে ধরা হবে। আপাতত স্কুল্গুলি থেকে নম্বর আসার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর