সবচেয়ে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ। জেনে নিন কলকাতায় সোনার দাম কত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সবচেয়ে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ। জেনে নিন কলকাতায় সোনার দাম কত! আপনার কি সোনা কেনার কোনো পরিকল্পনা আছে? যদি থাকে তবে এটাই হলো সবচেয়ে সঠিক সময়। বেশ কয়েকদিন ধরেই লাগাতার কমেছে সোনার দাম। এই এক সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় ২ হাজার টাকা। মার্কেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন চলতি মাসের পর সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ সুনীল মণ্ডলকে রাবন সাজিয়ে দলে না ফেরানোর অনুরোধ করে পোস্টার জামালপুরে।

সরাফা বাজারের বিশেষজ্ঞদের মতে সোনার দাম শীঘ্রই পাল্টে যাবে ৷ এবং ট্রেড রিভার্সেলের পর প্রতি ১০ গ্রামে ৪৮,৫০০ টাকা হয়ে যাবে সোনার দাম ৷ কিন্তু কেন দাম পড়েছে সোনার? বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিশ্ব বাজারে সোনার দাম পড়াতেই ভারতীয় বাজারে দাম কমেছে সোনার।শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৪১০ থেকে কমে ৪৭৩৫০ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৭০,৩০০ টাকা হয়ে গিয়েছে ৷ ২৪ ক্যারেট সোনার দাম শুক্রবার ৬০ টাকা প্রতি ১০ গ্রামে কমে ৪৮৩৫০ টাকা হয়ে গিয়েছিল৷

সবচেয়ে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ। জেনে নিন কলকাতায় সোনার দাম কত! উল্লেখ্য ২০২০ অগাস্টে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬০০০ টাকা হয়ে গিয়েছিল। গুড রিটার্ন ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় এই মুহূর্তে সোনার দাম ৪৭ হাজার ১৮০ টাকা। আরে মাসে ভারতব্যাপী সব জায়গাতে এটাই সবচেয়ে কম সোনার দাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন