সুনীল মণ্ডলকে রাবন সাজিয়ে দলে না ফেরানোর অনুরোধ করে পোস্টার জামালপুরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুনীল মণ্ডলকে রাবন সাজিয়ে দলে না ফেরানোর অনুরোধ করে পোস্টার জামালপুরে।  ভোটের আগে শুভেন্দু অধিকারীর সাথে হাত ধরে ফুলবদল করে বিজেপিতে যোগ দেন  পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডল। এদিকে ভোটে বিজেপি মুখ থুবড়ে পরতেই একের পর এক বেসুরো গাইতে শুরু করে বিজেপির সাংসদ, বিধায়ক থেকে সাধারণ কর্মী। অনেকেই ইতিমধ্যেই তৃণমূলে ফেরার জন্য আবেদন করে রেখেছে। আবার অনেকেই ফেরার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম সুনীল মণ্ডল।

আরও পড়ুনঃ বর্ষার দিনে হাত গুনবেন অধীর, বঙ্গে শূন্য হওয়ার হিসেব মেলাতে প্রথম বৈঠক কংগ্রেসের

মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরেই তিনি বেসুরো গাইতে শুরু করেছেন। ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ফিরতে চান তৃণমূলে। এদিকে তাঁকে নিয়ে জল্পনা ছড়াতেই তাঁকে দলে না ফেরানোর জন্য ইতিমধ্যেই সুপ্রিমোর কাছে আবেদন জানিয়ে রেখেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  সুনীল মন্ডলের ফ্লেক্সে রাবণ সাজিয়ে তার একদিকে রাখা হয়েছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকে, অন্যদিকে রাখা হয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহকে। এই ধরণের ফ্লেক্স বানিয়ে তা জামালপুর সহ বর্ধমানের একাধিক জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ছবির নিচে বিজেপি নেতাদের ‘বাংলা ও বাঙালির শত্রু’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও ছবিতে লেখা রয়েছে ”কৃষকের শত্রু, আম্বানি-আদানির কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রকারী বিজেপি দূর হটো। রাজনীতির ব্যাপারী, নীতি আদর্শহীন, গিরগিটি, গদ্দার সুনীল মণ্ডলের তৃণমূলে ঠাঁই নাই।”

এছাড়াও বৃষ্টির মধ্যেই জামালপুর ব্লকের আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা কিস্কু ও উপপ্রধান সমর পালের উপস্থিতিতে পোষ্টার হাতে‌ বিক্ষোভ দেখান তৃণমূলের এই কর্মী সমর্থকরা। সুনীল মণ্ডলকে যাতে পুনরায় দলে না নেওয়া হয় তার জন্য এদিন দাবি জানান তৃণমূল কর্মীরা। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, “দলের দঃসময়ে দলত্যাগী, দলের সুসময়ে প্রত্যাবর্তনে ইচ্ছুক সুনীল মণ্ডলকে দলে মানছি না মানব না।” প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় কে ব্যাক্তিগত আক্রমন করার কথাও লেখা রয়েছে বিভিন্ন পোস্টারে।

সুনীল মণ্ডলকে রাবন সাজিয়ে দলে না ফেরানোর অনুরোধ করে পোস্টার জামালপুরে।  তৃণমূলের স্থানীয় নেতা প্রদীপ পালের কথায়, ”গদ্দার সুনীল মন্ডলের কোনও জায়গা নেই তৃণমূলে। তৃণমূলকে নোংরা ভাষায় যে আক্রমণ করে তাকে দলে ফেরানো যাবে না। অনেক লড়াই করে আমরা বর্ধমানে বিজেপিকে আটকে দিয়েছি। সুনীল তৃণমূলে ফিরলে ফের গোষ্ঠীবাজি শুরু করবে। আর বিজেপি তো বাংল আর বাঙালির শত্রু।’‌’ এখন দেখার চরম বিক্ষোভের মধ্যে আদৌ সুনীল মণ্ডলের তৃণমূলে প্রত্যাবর্তন সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন