প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর চৌধুরী। কিন্তু দিল্লির কংগ্রেস নেতৃত্ব তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সেই নিয়ে জল্পনার মধ্যেই রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক অধীরকে ‘প্রাক্তন’ প্রদেশ সভাপতি বলে উল্লেখ করেন। এর পর প্রকাশ্যে কংগ্রেস সভআপতি মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে মুখ খোলেন অধীর। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়ে গিয়ে থাকলে, তাঁকে সেটা জানানো ভদ্রতা, সভ্যতার মধ্যে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
এরই মাঝে জ্বল্পনার জল গড়িয়ে গিয়েছে অনেকদূর। লোকসভা ভোটের পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অধীর চৌধুরীকে বিজেপি-তে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, বিভীষণের ঘর ছেড়ে রামের ঘরে আসুন। তিনি পরাজিত হওয়ায় দুঃখ প্রকাশও করেছিলেন সুকান্ত। বলেছিলেন, বহিরাগত ইউসুফ পাঠানের কাছে পরাজিত হলেন অধীর দা, এটা মেনে নেওয়া যায়না!
আর আজ সরাসরি অধীর চৌধুরীকে বিজেপি-তে যোগদান করার আহ্বান জানালেন, রাজ্য বিজেপি-র প্রধান মুখপাত্র তথা বিজেপি-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অধীর প্রসঙ্গে শমীক বলেন, “অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। উনি সঠিক খেলোয়াড়, কিন্তু ভুল দলে রয়েছেন। কংগ্রেসে থেকে তৃণমূলের বিরোধিতা করা যাবে না। মমতা বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করতে পারবেন না উনি, তা বুঝিয়ে দিয়েছেন খড়্গে সাহেবরা।”
কি বললেন শমীক? দেখুন ভিডিও



