মর্নিং ওয়াক করতে বেরিয়েই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা উত্তর প্রদেশে বিজেপি নেতা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মর্নিং ওয়াক করতে বেরিয়েই দুষ্কৃতীদের গুলিতে মারা গেলেন উত্তর প্রদেশে বিজেপি নেতা সঞ্জয় খোখে।তিনি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে খবর তিনি যখন সকালে প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন তখনই খুব কাছে থেকে ৩ জন দুষ্কৃতী গুলি করে।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের; শোকস্তব্ধ বাংলা।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা কড়া হয়। প্রথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ব্যক্তি গত শত্রুতা থেকেই এই হামলা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাগপত এলাকায় ক্রমশই বাড়ছে দুষ্কৃতীরাজ। সম্প্রতি বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। গত মাসে দেশপাল খোকর নামে স্থানীয় জাতীয় লোকদল এক নেতাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। উল্লেখ্য মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের পশ্চিমে বাগপত জেলা থেকে এক বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। নাম সঞ্জয় খোকর।

জানা গিয়েছে, তিনি বিজেপির জেলা সভাপতি ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, বাড়ির কাছে এক মাঠে প্রাতঃভ্রমণ করার সময় তিনি খুন হয়েছেন। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর