নজরবন্দি ব্যুরো: কাশ্মীরে জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা। এবার বারামুল্লার রাস্তা থেকে অপহরণ করা হল এক স্থানীয় বিজেপি নেতাকে। তাঁর খোঁজে চলছে তল্লাশি। এর আগে বিজেপি নেতাদের উপর জঙ্গি হামলার ছকের বিয়টি গোয়েন্দারা জানতে পারার পর সেখানে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছিল তা সত্ত্বেও কয়েকদিন আগেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি।
আরও পড়ুনঃ করোনা রুখতে ৬ টি পরামর্শ অ্যাডভাইসরি বোর্ডের। শুনবেন মুখ্যমন্ত্রী?
গত সপ্তাহের বুধবার রাত সাড়ে আটটা নাগাদ জঙ্গিদের গুলিতে নিহত হন বারি। তিনি সেই সময় বাড়ির নিচে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। হঠাত্ করেই জঙ্গিরা বাইকে চেপে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। ওয়াসিম বারির বাবা বসির আহমেদ ও ভাই উমর বসিরকেও খুন করেছে জঙ্গিরা।অপহৃত বিজেপি নেতার নাম মেহরাজউদ্দিন মোল্লা।
তিনি বারমুল্লার ওয়াটারগ্রাম মিউনিসিপ্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। পুলিশ সূত্রে খবর, বন্ধুর বাড়ি যাওয়ার সময় স্যান্ট্রো গাড়িতে চাপিয়ে তাঁকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের ধারণা, কোনও জঙ্গি সংগঠনই এমন কাণ্ড ঘটিয়েছে। অপহৃত বিজেপি নেতার পরিবার সূত্রে খবর, সোপোরে এক বন্ধর বাড়িতে যাচ্ছিলেন মিরাজ।
সেই সময় রাস্তার উপর থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। মিরাজের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁদের কথায়, এলাকায় আতঙ্ক তৈরি করতেই বিজেপি নেতাকে অপহরণ করা হয়েছে।




