নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে বিতর্ক যেন বাড়ছে। ইতিমধ্যেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিজেপি এবং কংগ্রেস- দুই বিরোধী দলই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এরইমধ্যে বিজেপির তরফে আরও একটি পঞ্চায়েত মামলা দায়ের হল আদালতে। ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার, অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার না করার দাবি জানাল গেরুয়া শিবির।
আরও পড়ুন: Metro লাইনে ফাটল! ব্যাহত মেট্রো পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা


বিজেপির পঞ্চায়েত ভোটের কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের বাদ রাখার আর্জি জানিয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারী বিজেপি নেতার কথায়, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে অস্থায়ী কর্মীদের ব্যবহারনি করা হয়েছিল। পার্শ্ব-শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ডাটা এন্ট্রি অপারেটরাদের মতো অস্থায়ী কর্মীরা ভোটের কাজ করেছিলেন। এটি জনপ্রতিনিধিত্ব আইনের বিরোধী।’ বিজেপির অনুমান, রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার বা চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার করতে পারে। তাই আগে থেকেই মামলা দায়ের করল পদ্ম শিবির। এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও।

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই একদফায় ভোট হবে। ৯ জুন থেকে ১৫ জুনের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়নের কাজ মাত্র পাঁচদিনে সম্পন্ন হবে না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি ভোটে কেন্দ্রীয় বাহিনী মতায়েন করার দাবি জানানো হয়েছে। আদালতের কাছে একই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

গত সপ্তাহে পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি চলে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্বাচন কমিশনকে সময়ের মেয়াদ নিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি শুনানি চলাকালীন অস্থায়ী কর্মীদের ভোটে কাজে লাগানোর ব্যাপারে কমিশনের অবস্থান জানতে চায় হাইকোর্ট। রাজ্য নির্বাচনের কমিশনের তরফে এখনও পর্যন্ত জানানো হয়েছে, নিয়ম মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে। আদালতের নির্দিষ্ট কোনও নির্দেশ থাকলে সেগুলিও মেনে চলা হবে।


ফের হাইকোর্টে পঞ্চায়েত মামলা বিজেপির, ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে বিতর্ক যেন বাড়ছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



