Metro লাইনে ফাটল! ব্যাহত মেট্রো পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের মেট্রো লাইনে ফাটল! যার জেরে বর্তমানে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা! জানা যাচ্ছে, এবার ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল ধরা পড়েছে। যার ফলে এই মুহূর্তে টালিগঞ্জ-মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আর পরিষেবা বন্ধ থাকার ফলে সপ্তাহান্তে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: Abhishek Banerjee: উত্তপ্ত ঠাকুরনগর! বিক্ষোভের মাঝে দাঁড়িয়েই হুঁশিয়ারি অভিষেকের

সূত্রের খবর, রবিবার বিকালের দিকে, প্রায় ৫টা নাগাদ ময়দান স্টেশনের এক মেট্রো কর্মীর চোখে ডাউন লাইনে ওই ফাটলটি পড়ে। এরপরেই ওই কর্মীর তৎপরতায় সঙ্গে সঙ্গে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত। তবে এই মুহূর্তে টালিগঞ্জ-মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকলেও টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে।

Metro লাইনে ফাটল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
Metro লাইনে ফাটল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এদিকে, মেট্রো লাইনে ফাটলের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মেট্রো আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পাশাপাশি শুরু হয়ে যায় লাইনে ফাটল মেরামতির কাজ। জানা গিয়েছে, মেরামতির কাজ সম্পূর্ণ হলেই ময়দান লাইনে পরিষেবা শুরু হবে। কিন্তু বিকেলের সময় হঠাৎ করে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু যাত্রী। তবে যেহেতু আজ, রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীর ভিড় তুলনামূলক কম বলেই জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।

Metro লাইনে ফাটল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে জামাইষষ্ঠীর দিন কালীঘাট মেট্রো স্টেশনে এক প্রাপ্তবয়স্ক যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। যার জেরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে মেট্রো চলাচল। সেই রেশ কাটতে না কাটতেই ফের সপ্তাহ খানেক আগেই নোয়াপাড়া ডাউন লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক তরুণ-তরুণী। তারপরে যদিওবা গুরুতর অবস্থায় ওই যুগলকে হাসপাতালে ভর্তি করা হলে, পরে তরুণের মৃত্যু হয়। সেই ঘটনার জেরেও বেশ কিছুক্ষণ নোয়াপাড়া থেকে ডাউন লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল।

Metro লাইনে ফাটল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Metro লাইনে ফাটল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বিস্তারিত আসছে…

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর