নজরবন্দি ব্যুরোঃ হলফনামায় নিজের সম্পত্তির হিসেব দিলেন বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী। দীর্ঘ দুই দশক অভিনয়ের দুনিয়া কাঁপিয়ে বেড়িয়েছেন ‘বিবি পায়রা’ খ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী। আর ২১ এর নির্বাচনে তিনি নিজের পরিচিত ট্র্যাক ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন পদ্মফুলের হাত ধরে। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে তাঁকে প্রার্থীও করেছে গেরুয়া শিবির। এমন অবস্থায় গতকাল মনোনয়নের সাথেই নিজের হলফনামা পেশ করে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দিলেন পাপিয়া।
আরও পড়ুনঃ বিজেপিতে নাখুশ বনি, বান্ধবীকে সমর্থন করে দলবিরোধী মন্তব্যে ছড়ালেন জল্পনা।
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬টি শাখায় সেভিংস অ্যাকাউন্টে পাপিয়া অধিকারীর নামে রয়েছে যথাক্রমে ১ হাজার ৭৮৫ টাকা, ৫৩ হাজার ২৫৮ টাকা, ১৪ লক্ষ ৭ হাজার ৫৬২ টাকা, ৪ লক্ষ ১৯ হাজার ৬৫৮ টাকা, ১ হাজার ৯৭৬ টাকা এবং ২ লক্ষ ৪ হাজার ৪৯৪ টাকা। পাপিয়া অধিকারীর স্বামীর নামে ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় রয়েছে যথাক্রমে ৬ লক্ষ ৪৮ হাজার ৯২ টাকা, ৭৪ হাজার ৯৬৫ টাকা, ২ হাজার ১৩১ টাকা এবং ১৬ হাজার ১৯ টাকা। এছাড়া, একটি স্থায়ী আমানতে গচ্ছিত রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৬ টাকা। এর পাশাপাশি হলফনামায় পাপিয়া অধিকারী জানিয়েছেন, শেয়ারবাজারে তাঁর বিনিয়োগ রয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ১ লক্ষ টাকা। তাঁর স্বামীর শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে লক্ষাধিক টাকা। এছাড়া, পিপিএফ-এ তাঁর নামে আছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।
বর্তমানে পাপিয়া অধিকারীর হাতে রয়েছে ৪০ হাজার টাকা। এবং তাঁর স্বামীর হাতে রয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি পাপিয়া জানিয়েছেন, ২০০৭ সালে তাঁর মাহিন্দ্রা লোগান গাড়িটি কিনেছিলেন তিনি। দাম পড়েছিল ৬ লক্ষ ৪১ হাজার ৬৪২ টাকা। এছাড়া, তাঁর কাছে থাকা ৬০০ গ্রাম সোনার গয়নার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৯ টাকা। পাশাপাশি তাঁর স্বামীর নামে থাকা ২০০ গ্রাম সোনার গয়নার বর্তমান বাজারদর প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা। এর পাশাপাশি কোনও কৃষিজমি না থাকলেও পাপিয়া দুটি দোকানঘর লিজ নিয়েছেন টালিগঞ্জ সার্কুলার রোডের আলিপুর কমপ্লেক্সে। পাপিয়া অধিকারীর নামে ব্যাঙ্কে গৃহঋণ রয়েছে ২৪ লক্ষ ৪৮ হাজার ৬৪৭ টাকা। পাশাপাশি, তমালকান্তি দে-এর কাছ থেকেও ২০ লক্ষ টাকা ঋণ করেছেন তিনি বলে হলফনামায় জানিয়েছেন পাপিয়া অধিকারী। তবে, তাঁর স্বামীর নামে কোনও ঋণের অঙ্ক উল্লেখ করা হয়নি। বর্তমানে পাপিয়া অধিকারী থাকেন কলকাতার অঞ্জুমান আরা বেগম রো-এর একটি বহুতল আবাসনে। সেখানে তাঁর ৪টি ফ্ল্যাট আছে।
হলফনামায় নিজের সম্পত্তির হিসেব দিলেন বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁর স্বামীর নামে অবশ্য কোনও বসতবাড়ির উল্লেখ নেই হলফনামায়। হলফনামায় পাপিয়া অধিকারীর ২০১৯-২০ আর্থিক বর্ষের উপার্জনে বলা হয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৪৪০ টাকা। তাঁর স্বামীর ক্ষেত্রে এই উপার্জনের পরিমাণ ৩ লক্ষ ১৯ হাজার ৫২০ টাকা। বাংলা ছবির পাশাপাশি ছোট পর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী। আর এবার ভোট যুদ্ধে লড়তে নেমেছেন তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক পুলক রায়ের সঙ্গে।



