INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মাসের শেষদিনে মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠক। আগামী বছর লোকসভা নির্বাচনে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলি একজোট হয়েছে। এদিকে ‘ইন্ডিয়া’কে টেক্কা দিতে পিছিয়ে নেই বিজেপি। বিরোধীদের বৈঠকের দিনই পাল্টা বৈঠকের ডাক বিজেপি ও এনডিএ জোটের।

আরও পড়ুন: বেশি দামে তুলে রাখা ছিল সিলিন্ডার, রাতারাতি গ্যাসের দাম কমে গিয়ে ক্ষতির মুখে গ্যাস ডিলাররা

পাটনা, কর্ণাটকের পর আগামী ৩১ আগস্ট মুম্বইয়ে ইন্ডিয়া (Indian National Developmental Inclusive Alliance) জোটের তৃতীয় বৈঠক আয়োজিত হতে চলেছে। এনসিপি ও শিবসেনা উভয় যৌথভাবে মুম্বইয়ে আগামী ইন্ডিয়া জোটের বৈঠকের আয়োজন করবেন। এখনও ‘ইন্ডিয়া’র কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) জোটের লোগো প্রকাশ করা হবে। যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফর্মুলা নিয়ে আলোচনার পাশাপাশি জোটের বার্তাবাহী স্লোগান চালু করা হতে পারে বলেও খবর। যদিও এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন এবং আহ্বায়ক নির্বাচন করা।

INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের

আগেই জানা গিয়েছিল, মুম্বইয়ে বিরোধীদের বৈঠকে আরও কয়েকটি নতুন দল যোগদান করতে পারে। এনিয়ে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন,”উত্তর-পূর্বাঞ্চলের কিছু দল জোটে যোগ দেবে।” বলে রাখা ভালো, এই মুহূর্তে ইন্ডিয়া জোটে বিরোধী দলের সংখ্যা ২৬। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল (ইউ), সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সহ একাধিক দলের নাম এই তালিকায় রয়েছে।

INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের

এদিকে জানা গিয়েছে, একইদিনে মুম্বইয়ে বৈঠকের ডাক দিয়েছে বিজেপি ও তাদের জোট এনডিএ। যদিও কী কী বিষয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি। তবে আলোচনায় নির্বাচনী ইস্যু, বিরোধীদের মোকাবিলার দিকগুলি গুরুত্ব পেতে পারে। উল্লেখ্য, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-তে আছে ৩৮টি দল
গতবার কর্ণাটকে ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৈঠকের দিনই দিল্লিতে বৈঠকে এনডিএ-র বৈঠক ডেকেছিল বিজেপি নেতৃত্ব।

INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের

INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের
INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন