পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, বাংলা বন্‌ধের ডাক বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে সন্ত্রাসের অভিযোগ -এ বাংলা বন্‌ধের ডাক দিল বিজেপি। সোমবার ১২ ঘন্টার জন্য বন্‌ধের ডাক দিল বিরোধী দল। বন্‌ধ চলবে সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি। শুশুমাত্র এখানেই শেষ নয়, বন্‌ধ সফল করতে রাস্তায় নামবেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ Anish Khan Death: আনিস কাণ্ডে রাজপথে নামছে TMCP, সিটকে ধন্যবাদ জানাতে মিছিল

রবিবার ভোটের পর ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সদর দফতর থেকে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। বিকেল ৪ টের পরিবর্তে ৫ টা নাগাদ শুরু হয় সাংবাদিক বৈঠক। সেখানেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধী শিবিরের নেতারা।

বিজেপির তরফে বলা হয়েছে, পুরভোটে শাসক দলের তরফে নির্লজ্জ প্রহসন ঘটানো হয়েছে। যা দেখে নীরব রয়েছে শাসকদল। সারাদিন নির্বাচনে যা চলেছে তা ১৮ এর পঞ্চায়েত নির্বাচনকে ছাপিয়ে গেছে। গায়ের জোরে ভোট করাতে চেয়েছে শাসকদল। তাই আগামীকাল বন্‌ধের ডাক দিয়েছেন তাঁরা।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, ১২ ঘন্টা বাংলা বন্‌ধ 

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, ১২ ঘন্টা বাংলা বন্‌ধ 
পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, ১২ ঘন্টা বাংলা বন্‌ধ 

ইতিমধ্যেই রাজ্যের নির্বাচনের পরিস্থিতি দেখার পর নির্বাচন কমিশনকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীদের মারধর করা হয়েছে। কোথাও বসতে দেওয়া হয়নি এজেন্টদের। আম্রধর করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলা হয়েছিল। এমনকি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও ছিল বিষয়টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত