মমতার পাড়ার ভোট, ঘুঁটি সাজাতে বৈঠক বঙ্গ বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দরজায় কড়া নাড়ছে উপনির্বাচন, তবে তার আগে বেশ কিছুটা ব্যাকফুটে বঙ্গ বিজেপি। মুখে যে যাই বলুক না কেন আসন্ন উপনির্বাচনে, ভবানীপুরে মমতা বন্ধোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই যে বেশ কঠিন হতে চলেছে সেটা এখন থেকেই টের পাচ্ছে রাজ্যের বিজেপি নেতৃত্ত্ব।

আরও পড়ুনঃ৩০শে পরীক্ষা, চলতি সপ্তাহেই ভবানীপুরে প্রচারে নামবেন ‘প্রার্থী মমতা’ 

একদিকে যখন নির্বাচনের দিন ঘোষণার পর বড়বড় পোস্টারে ছেয়ে গিয়েছে ভবানীপুর চত্বর ঠিক তার উল্টো দিকে এখনও পর্যন্ত প্রার্থী না ঠিক করতে পেরে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছে রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা।তবে আসন্ন উপনির্বাচনের কথা মাথায় রেখেই আজ বিজেপির দপ্তরের বিশেষ বৈঠকে হাজির হন দক্ষিণ কলকাতা জেলার পদাধিকারী, মণ্ডলের নেতারা।

মমতার পাড়ার ভোট, ঘুঁটি সাজাতে বৈঠক বঙ্গ বিজেপির
মমতার পাড়ার ভোট, ঘুঁটি সাজাতে বৈঠক বঙ্গ বিজেপির

যাদের মধ্যে উপস্থিক ছিলেন অমিতাভ চক্রবর্তী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ,ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ও রুদ্রনীল ঘোষের মত নেতারা। আপাতত প্রার্থীর নাম না ঘোষণা করা হলেও ভূমিপুত্র কেই এবারের প্রার্থী করার কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি।

মমতার পাড়ার ভোট, ঘুঁটি সাজাতে তৎপর গেরুয়া শিবির

সেইসঙ্গে যতদিন গড়িয়েছে ততই পদ্ম থেকে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক দেখা গিয়েছে একাধিক নেতাদের মধ্যে। তাই সমস্ত বিবাদ ভুলে দলের সকল কর্মীদের কে নিয়ে এগিয়ে ছলার কথা ভাবছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

bjp 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন