ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন, বিধানসভায় খারিজ বিজেপি-র দুই প্রস্তাব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন, দুই বিষয় নিয়েই বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু সেই সেই দুই প্রস্তাবই খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর হুলুস্থুল পড়ে বিধানসভায়। ঘটনার জেরে বিএ কমিটির বৈঠক বয়কট করছে বিজেপি।

আরও পড়ুনঃ সিবিআই এর পর ইডির তলব পেলেন জ্ঞানবন্ত সিং সহ সাত আইপিএস অফিসার।

বিজেপির দাবি বিরোধীদের কন্ঠরোধ করছে তৃণমূল সরকার, কিছু বলার সুযোগই দেওয়া হচ্ছে না। সেই কারনেই তাঁদের কোন বিধায়ক থাকবেন না বিএ কমিটির বৈঠকে। ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন নিয়ে বিধানসভায় সুর চড়ানোর কথা আগেই জানিয়েছিল বিজেপি। সেইমতই আজ মুলতুবি প্রস্তাব আনে তাঁরা। এর আগে বিধানসভা শুরুর দিন, রাজ্যপালের ভাষণে কেন ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন কান্ড নেই তা নিয়েও সোচ্চার হয়েছিল বিজেপি

ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন, বিজেপির দাবি মানুষ ত্রান নয়, পরিত্রান চাইছেন।

বালুরঘাটের বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন এদিন। পাশাপাশি রাজ্য বাজেট নিয়ে সমালোচনা করেন। রাজ্য বাজেটে বিভ্রান্তি রয়েছে জানিয়ে তাঁর দাবি, ‘সরকারি প্রকল্পগুলিতে দুর্নীতি হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের সুবিধা কারা পেয়েছেন, সেই তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন বিধায়ক। তাঁর দাবি মানুষ ত্রান নয় পরিত্রান চাইছেন।

অন্যদিকে আজ বিধানসভায় বাজেট পরবর্তী বক্তব্য রাখেন বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপার কথায়, ‘শিল্পের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চাকরির ক্ষেত্রে নিশ্চয়তার অভাব রয়েছে এবং রাজ্যে নিয়োগের অভাব রয়েছে।’ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ দৈনিক মজুরি আইন অনুযায়ী একজন অদক্ষ শ্রমিকের থেকে কম মজুরি পান রাজ্যের আইসিডিএস, আশাকর্মী এবং প্যারা টিচাররা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন