নজরবন্দি ব্যুরো: শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত খেজুরি, আর কিছুক্ষণ পরেই খেজুরির হেড়িয়াতে সভা হওয়ার কথা রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠল খেজুরি। আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল শিবির। বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘মমতা’ময়ী মুখ্যমন্ত্রী, বাগবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তির নতুন নাম ‘মমতা কলোনি’
বিজেপির তরফ থেকে তৃণমূলকে কাঠগড়ায় তোলা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে, এই হামলায় বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী আহত হয়েছেন। যদিও হামলার কথা সরাসরি অস্বীকার করেছে। উল্লেখ্য, গতকালই টালিগঞ্জ থেকে রাসবিহারী অবধি মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। এদিনের ট্যাবলোতে একসঙ্গে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত খেজুরি, এদিন মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ কলকাতা। চারু মার্কেট থেকে মুদিয়ালি এলাকা অবধি ছোঁড়া হয় ইট। এমনকি ছেঁড়া হয় গেরুয়া শিবিরের পতাকা। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এদিন মিরজাফর স্লোগান তোলা হয় শুভেন্দুকে লক্ষ্য করে। শুভেন্দুকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলা হয়।



