নজরবন্দি ব্যুরো: রাজ্যে ঘুরে দাঁড়ানোর কৌশল ঠিক করতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির। বিধানসভা নির্বাচনে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর পালা বিজেপির। আর সেই কারণেই এবার ৮ই জুন বিজেপির সাংগঠনিক বৈঠক কে ঘিরে দলের অন্দরেই তৈরি হয়েছে একটা চাপা টেনশন।আগামী মঙ্গলবার দলের সবস্তরের সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করবে বিজেপি। মূলত রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতিতে কোন পথে এগোবে দল?
আরও পড়ুনঃ ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের মূল্য! কলকাতায় পেট্রোল সেঞ্চুরির দোরগোড়ায়।


ব্যর্থতার ভুলে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব এসব নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে। বিধানসভা ভোট পূর্ব অবস্থা এবং ভোটের পর রাজ্য বিজেপির অবস্থার পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে অনেক নেতা বা বিধায়ক শাসক দলে যোগ দেবার জন্য পা বাড়িয়ে রেখেছেন এইরূপ অবস্থায় এই বৈঠকে বিজেপি নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে নজর থাকবে বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষের।এদিকে তথাকথিত ‘ভোট পরবর্তী হিংসা’য় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের।
রাজ্যে ঘুরে দাঁড়ানোর কৌশল ঠিক করতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির। এই অবস্থায় লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ঘুরে দাঁড়ানোটা গেরুয়া শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে এই বৈঠক বিজেপির কাছে বিশেষ করে রাজ্য বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ভোট-পরবর্তী বঙ্গ বিজেপি কোন পথে এগোবে তার স্ট্যাটিজি ঠিক করাই এখন তাদের প্রধান কাজ আর এই সভাতে সেটাই মুখ্য বিষয় হতে চলেছে বলে জানা গেছে সূত্র মারফত।







