যুবকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টের দারস্থ বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে যুবকের! এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে মৃত যুবকের পরিবার। আর এইবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হল বিজেপি! জানা গিয়েছে, শুক্রবার হাইকোর্টে ভারপ্রাপ্ত বিচারপতির দৃষ্টি আকর্ষন করেন এই মামলায় সিবিআই তদন্তে দাবি জানিয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ।

আরও পড়ুন: BJP strike: বনধ ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ! বাস ভাংচুর, বিজেপি-তৃণমূল সংঘর্ষ

WhatsApp Image 2023 04 28 at 12.55.41 PM

অন্যদিকে, এই মুহূর্তে উত্তপ্ত উত্তরবঙ্গে! কোথাও ভাঙছে বাস! আবার কোথাও দুই পক্ষের মধ্যে হাতাহাতি! একপক্ষ, বিজেপি রাস্তায় নেমেছে বনধ সক্রিয় করতে! আর এক পক্ষ, তৃণমূল রাস্তায় নেমেছে বনধের বিরোধিতায়। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তা নেমে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিকে, মিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে কোচবিহারে পুলিশ ও বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়! এরপরেই বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। পাশাপাশি বহু বিজেপি নেতা কর্মী গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বেলা বাড়তেই উত্তরের একাধিক জেলা রীতিমত উত্তপ্ত।

WhatsApp Image 2023 04 28 at 12.55.41 PM 2

উল্লেখ্য, কালিয়াগঞ্জে কিছুতেই শান্ত হচ্ছে না পরিবেশ! কয়েকদিন আগেই কালিয়াগঞ্জে সাহেবঘাটায় এক আদিবাসী ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে রনক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে, এমনটাই অভিযোগ উঠেছে। যদিওবা এই ঘটনায় পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাচ্ছে, ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। কোনও যৌন হেনস্তার চিহ্ন নেই। পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে ওই এলাকায়।

যুবকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি, জানিয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ

WhatsApp Image 2023 04 28 at 12.55.41 PM 1

এদিকে, নতুন ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছেন বলেই দাবি করেছে মৃতের পরিবার। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয় এই ঘটনায় মমতার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর