নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ জয়ের লক্ষ্যে এদিন আরও ১১ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এর পাশাপাশি কলকাতার গুরুত্বপূর্ণ ২ কেন্দ্রে প্রার্থী বদল করল বিজেপি। শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র চৌরঙ্গিতে বিজেপি প্রথমে প্রার্থী করেছিল শিখা মিত্রকে। কিন্তু শিখা দেবি সাফ জানিয়ে দেন তাঁর অনুমতি না নিয়েই বিজেপি প্রার্থী তালিকায় নাম ঘোষণা করেছিল।
আরও পড়ুনঃ ভবানীপুরে প্রচারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল।
তিনি বিজেপি প্রার্থী হচ্ছেন না তাই ঐ কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করল দেবব্রত মাজিকে। অপর দিকে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শিবাজী সিংহ রায়কে। কিন্তু গত কাল জল্পনা উস্কে রাজ্য রাজনীতিতে চাউর হয়েছিল মিঠুন ঐ কেন্দ্র থেকে ভোটে লড়বেন। কলকাতায় মণীন্দ্র রোডের ঠিকানাতে ভোটার হয়েছেন মহাগুরু। কিন্তু লিস্ট বেরনোর পর দেখা যাচ্ছে মিঠুন এর নাম নেই।
অপর দিকে উল্লেখযোগ্য বিষয় হল মতুয়া প্রভাবিত কেন্দ্রগুলিতে প্রার্থিপদে মতুয়াদের প্রতিনিধিত্ব থাকে কি না, তা নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনাকে সত্যি করেই গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হল সুব্রত ঠাকুরকে। যিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই। এবার দেখে নিন এক নজরে বিজেপির ১৩ কেন্দ্রের প্রার্থী তালিকাঃ
কালিম্পং – শুভ প্রধান
দার্জিলিং-নিরজতামাং জিম্বা
কার্শিয়াং-বিষ্ণুপ্রসাদ শর্মা
করণদিঘি – সুভাষ সিংহ
ইটাহার – অমিতকুমার কুণ্ডু
বাগদা – বিশ্বজিৎ দাস
বনগাঁ উত্তর- অশোক কীর্তনিয়া
গাইঘাটা – সুব্রত ঠাকুর
বালুরঘাট – অশোক লাহিড়ী
রাসবিহারী- সুব্রত সাহা
বহরমপুর – সুব্রত মৈত্র
চৌরঙ্গি – দেবব্রত মাঝি
কাশীপুর-বেলগাছিয়া – শিবাজী সিংহ রায়



