ভবানীপুরে প্রচারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুরে প্রচারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক তথা শেষ নির্বাচন অব্দি তাঁর বিধানসভা কেন্দ্রে চা খেতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও এবারের রাজ্য নির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয়। এই ঘটনা সামাল দিয়ে এলাকা ছাড়েন বাবুল। তবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন করেন রাজ্যে গনতন্ত্র কোথায়। আর এবার দলীয় পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠল ঘাসফুল শিবির সমর্থকদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ প্রার্থী নিয়ে ফের সমস্যায় বিজেপি, কর্মী সমর্থকদের বিক্ষোভ হেস্টিংসের অফিস থেকে জেলাতে

ঘটনার জেরে চেতলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পদ্ম শিবির সমর্থকরা। সোমবার চেতলা থানার সামনে থেকে ফেসবুক লাইভে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়, “হার নিশ্চিত জেনেই তৃণমূল কর্মীরা এমন ঘটনা ঘটিয়ে চলেছে। রবিবার রাতে বিজেপির কর্মীরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। আর তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের লোকজন। আসলে ভবানীপুর কেন্দ্রের মানুষ এখন বদল চায়। সেটাই তৃণমূল ভয় পাচ্ছে। আর সেই ভয়ের জেরেই বিজেপি সমর্থকদের উপর মারধর করে তৃণমূলের গুণ্ডাবাহিনী।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমন শানিয়ে তাঁরই প্রাক্তন অনুগত রুদ্র বলেন “ভবানীপুর কেন্দ্রে হার নিশ্চিত জেনেই তিনি পালিয়েছেন। উনি এখান থেকে ভোটে দাঁড়াননি। তৃণমূলের কর্মীরা যে অত্যাচার চালাচ্ছে ২১শের ভোটবাক্সে তার প্রতিবাদ নেবে ভাবনীপুর তথা গোটা বাংলা।”

এদিকে গতকাল থেকেই প্রচার শুরু করেছেন ভবানীপুরে বিজেপির এই তারকা প্রার্থী। তবে এবারে তাঁর প্রতিপক্ষ মমতা নন বরং তাঁর দলের পোড়খাওয়া নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে তবে কি কিছুটা চাপে রুদ্র? তবে তাঁর মুখে অন্য কথা। প্রতিপক্ষ শোভনদেবের প্রতি তাঁর কোনও অভিযোগ নেই। তিনি বলছেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায় নিপাট ভাল মানুষ। মুখ্যমন্ত্রী ওঁকে রাসবিহারি থেকে তুলে এনে ভবানীপুরে দাঁড় করিয়ে বিষপান করালেন।’ প্রসঙ্গত বিধানসভা ভোটের মুখে এককালীন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেতার ‘ভায়া তৃণমূল’ হয়ে বিজেপিতে যোগদানের বিষয়টিকে মোটেই সুনজরে দেখেননি নেটজনতা তথা রাজনৈতিক মহলের একাংশ। তবে সেসব এখন অতীত। ভবানীপুরের মতো খাস তৃণমূল ঘাঁটিতে বিজেপি বাজি ধরেছে রুদ্রনীল ঘোষকে।

ভবানীপুরে প্রচারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল। অতঃপর কাঁধে এখন তাঁর গুরুদায়িত্ব। তবে মমতা-গড়ের পিচে লড়াইটা যে খুব একটা সহজ হবে না পদ্ম শিবিরে যোগ দেওয়া অভিনেতার জন্য, তা হলফ করে বলাই যায়। এখন দেখার হাইভোল্টেজ আসনে কোন হেভিওয়েট নেতা শেষ হাসি হাসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন