নজরবন্দি ব্যুরোঃ ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে (Dropadi Murmu) এনডিএ তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার বিজেপির বৈঠকের পরে বিজেপি সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদীর নাম ঘোষণা করেন। মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে ছিলেন দ্রৌপদী।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে টাকার ভাগ গেছে শান্তিনিকেতনে, বিস্ফোরক শুভেন্দু


ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। এবার তাকেই এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই সবার নজর ছিল শাসক দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি। কারন সংখ্যার বিচারে বিজেপি জোটের প্রার্থীর জয় পাওয়া সময়ের অপেক্ষা।

মঙ্গলবার বিজেপির বৈঠকের পরে বিজেপি সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি পদের জন্যে। যদি দ্রৌপদী মুর্মু জয়ী হন তাহলে তিনিই দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এর আগে ইউপিএ জমানায় কংগ্রেসের তরফে প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন প্রতিভা দেবী সিং পাতিল।

কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের রাষ্ট্রপতি পদের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। সংখ্যার বিচারে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন দ্রৌপদী। তবে বিরোধী জোট যদি সত্যিই জমাট বাঁধে তাহলে তাঁর জয় পাওয়া কঠিন। যদিও এনডিএ শিবিরের ধারনা বিরোধীরা এককাট্টা হতে পারবে না। তাই জয় তাদের সময়ের অপেক্ষা। কিন্তু দ্রৌপদী মুর্মুকে কেন প্রার্থী করল বিজেপি?


আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা বিজেপির।

বিজেপি সূত্রে খবর, এর আগেরবার রামনাথ কোবিন্দ কে রাষ্ট্রপতি বানিয়ে দলিত সম্প্রদায়ের মন জিতেছিল পদ্ম শিবির। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলিত রাষ্টপতিকে সরিয়ে অন্য সম্প্রদায়ের মানুষকে রাষ্টপতি পদের জন্যে মনোনীত করলে তার প্রভাব পড়তে পারে ভোট ব্যাঙ্কে। সেই কারনেই ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল তথা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদী মুর্মুর নাম ঘোষণা করল বিজেপি।







